চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আ.লীগের মনোনয়ন: সকালে কাউন্সিলরদের ফরম সংগ্রহ, বিকেলে মেয়র প্রার্থীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রথম দিনের পর বৃহস্পতিবার এসে কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিক্রি শুরু করছে রাজনৈতিক দলটি।

বৃহস্পতিবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দুই সিটি নির্বাচনের মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম তুলে দেওয়ার কাজ শুরু হয়।

নির্ধারিত সময় সকাল ১০টার পর থেকেই একে একে দুই সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন চেয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে দেখা যায়। দুপুরের পর আসতে শুরু করেছেন মেয়র প্রার্থীরা। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে থেকে মনোনয়ন চেয়ে ফরম সংগ্রহ করেন মেয়র সাঈদ খোকন ও উত্তর সিটি কর্পোরেশনে দলীয় সমর্থন চেয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মোঃ কুতুব উদ্দিন নান্নু।

তাদের হাতে মনোনয়ন ফরম তুলে দেন দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

সকাল থেকে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ কাজ দপ্তর সম্পাদকের পক্ষে পরিচালনা করছিলেন প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারী আবদুল আওয়াল শামীম, জিএম মাসুদুল হাসান এবং মো. আলাউদ্দিন।

এর আগে গতকাল মনোনয়ন পত্র বিতরণের প্রথম দিনে দুই সিটি কর্পোরেশন থেকে মনোনয়ন চেয়ে ৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। যেখানে দুই সিটি থেকে ৪ জন করে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

Reneta

প্রথমদিনে মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে ছিলেন দক্ষিণে হেভিওয়েট প্রার্থী ঢাকা-১০ আসনের সাংসদ ব্যারিস্টার ফজলে নূর তাপস, ঢাকা-০৭ আসনের সাংসদ হাজী মোহাম্মদ সেলিম এবং উত্তরের বর্তমান মেয়র আতিকুল ইসলাম।

গতকাল বুধবার থেকে শুরু করে আজ বৃহস্পতি ও শুক্রবার (২৫-২৬-২৭ ডিসেম্বর) মোট তিন দিন বিকাল পাঁচটা পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিতরণ করবে দলটি। মেয়র পদে মনোনয়ন ফরমের মূল্য রাখা হচ্ছে ২৫ হাজার টাকা। এবং কাউন্সিলর প্রার্থীদের ফরমের মূল্য রাখা হচ্ছে ১০ হাজার টাকা।

কাউন্সিলরদের মনোনয়ন ফরম বিতরণ একদিন পরে শুরু হলেও মেয়রের জন্য নির্ধারিত সময়ের শেষ দিন অর্থাৎ শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল ৫টার মধ্যে সকল মনোনয়ন ফরম সংগ্রহকারীদের সেটি পূরণ করে জমা দিতে হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মোট ওয়ার্ড রয়েছে ৫৪টি এবং সংরক্ষিত ওয়ার্ড ১৮টি। এছাড়া, দক্ষিণ সিটি কর্পোরেশনে ওয়ার্ড রয়েছ ৭৫টি এবং সংরক্ষিত ওয়ার্ড ২৫টি।

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT