চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাসেনসিওর গোলে রিয়ালের রোমাঞ্চকর জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৭ পূর্বাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আয়াক্সের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে মার্কো অ্যাসেনসিওর গোলে ২-১ ব্যবধানের রোমাঞ্চকর জয় পেয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।

আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজেমা। পরে হাকিম জুইচের গোলে সমতায় ফিরেছিল আয়াক্স। অ্যাসেনসিও শেষমুহূর্তে স্বাগতিকদের হতাশায় ডোবান।

গোলশূন্য প্রথমার্ধের পর ফিরে ম্যাচের ৬০ মিনিটে করিম বেনজেমার গোলে হাসি ফোটে রিয়াল ড্রেসিংরুমে।

হাসি যদিও ৭৫ মিনিটে মিলিয়ে যায়। এসময় স্বাগতিকদের সমতায় ফেরান মরক্কোর মিডফিল্ডার হাকিম।

ম্যাচ যখন সমতায় শেষ হওয়ার মুখে, ৮৭ মিনিটে ত্রাতা হয়ে আসেন অ্যাসেনসিও। কারভাহালের ক্রসে বল পেয়ে জাল খুঁজে নেন এ স্প্যানিশ তারকা।

সেরা ষোলোর অন্য ম্যাচে একইরাতে টটেনহ্যাম হটস্পার ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে। ৪৭ মিনিটে সন হিউং-মিন, ৮৩ মিনিটে ইয়ান ভার্টোনঘেন ও ৮৬ মিনিটে ফার্নান্দো লরেন্তের গোলে শেষ আটের দিকে এক পা দিয়ে রাখল ইংলিশ জায়ান্টরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাসেনসিওচ্যাম্পিয়ন্স লিগটটেনহ্যামরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে খাগড়াছড়ি প্লাবিত, যান চলাচল বন্ধ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সংসদে বিল আনা হবে: আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: দিদিয়ের দেশম

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT