চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যালোভেরার এত গুণ!

হাবিবা নাজনীন মিথিলাহাবিবা নাজনীন মিথিলা
৭:৫১ অপরাহ্ণ ০২, মার্চ ২০১৭
লাইফস্টাইল
A A

সৌন্দর্য চর্চার উপকরণ তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অ্যালোভেরা। কারণ এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণ। এমনকি কোষ্টকাঠিন্য থেকে শুরু করে ডায়াবেটিসের মাত্রাকে প্রভাবিত করে এটি। যারা ত্বকের নানা সমস্যায় ভুগছেন, তারাও জেনে নিতে পারেন অ্যালোভেরার নানা গুণ।

অ্যালোভেরার যত গুণ :

১. সৌন্দর্য চর্চায় অ্যালোভেরার ‍বিকল্প নেই। ত্বকে পুষ্টির চাহিদা বাড়াতে, লাবণ্য ধরে রাখতে এটি অনেক সহায়ক। আয়ুর্বেদিক চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। কোথাও সামান্য কেটে গেলে, পুড়ে গেলে অ্যালোভেরা ব্যবহার করা যেতে পারে।

২. দিল্লীর চর্মরোগ বিশেষজ্ঞ ডা. দিপালী ভট্টাচার্য বলেন, অ্যালোভেরাতে রয়েছে ভিটামিন বি, সি এবং বিটা ক্যারোটিন যা পুষ্টির মাত্রা বাড়াতে থাকে এবং অ্যান্টি এইজিং গুণে ভরপুর। ত্বকে এমনভাবে এটা ময়েশ্চার হয় যে তেলতেলে ভাব একেবারেই থাকে না। যাদের ত্বক তেলতেলে, তাদের জন্য এটি বাড়তি সুবিধা এনে দেয়। সকালে খালি পেটে এক গ্লাস অ্যালোভেরা জ্যুস হজম শক্তিকে বাড়ায় এবং পাকস্থলীর অনেক রোগ থেকে রক্ষা করে।

৩. যাদের ত্বক শুষ্ক তারা সামান্য পরিমাণ হলুদ, এক টেবিল চামচ মধু, একটু গোলাপজল, সামান্য পরিমাণ দুধের সাথে অ্যালোভেরা মিশিয়ে ভালো ভাবে ব্লেন্ড করুন। এরপর তা মুখে লাগিয়ে ২০ মিনিট পরে ‍ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকের আর্দ্রতা ফিরে এসেছে।

Reneta

৪. অ্যালোভেরাকে স্কার্ভ হিসেবেও ব্যবহার করা যায়। আধা কাপ ফ্রেশ অ্যালোভেরা জুস, এক কাপ ‍চিনি, দুই টেবিল চামচ লেবুর রস নিয়ে মিশ্রণ করুন। চিনি মরা চামড়াকে পরিস্কার করতে, অ্যালোভেরা ত্বককে গভীরভাবে পরিস্কার করতে এবং লেবু ত্বকের বিবর্ণ ভাব দূর করতে সাহায্য করবে। মিশ্রণটি সারা শরীরে এবং মুখে ব্যবহার করতে পারেন।

৫. ব্রণের সমস্যা সমাধানে অ্যালোভেরা জ্যুসের সাথে সামান্য মধু, ময়দা মিশিয়ে মুখে লাগাতে পারেন। এছাড়া যাদের ত্বক সংবেদনশীল, তারা মধু, গোলাপ জল, শশার রসের সাথে অ্যালোভেরা রস মিশিয়ে ২০ মিনিট মুখে রাখতে পারেন। এরপর মুখ ধুয়ে ফেললে পাবেন পরিস্কার ত্বক।

৬. ওজন কমাতে এবং চুল পড়া রোধে অ্যালোভেরা জুস অত্যন্ত কার্যকরী। এটি শরীরে প্রোটিন এবং শক্তির যোগান দেয়। জ্যুসকে মজাদার করতে সামান্য লেবু এবং মধুও মিশিয়ে নিতে পারেন। চুল পরিস্কারে এটি কন্ডিশনারের মত কাজ করে। মাথার ত্বকের মরা চামড়াকে প্রতিরোধ করে এবং শাইনি চুল পেতে সাহায্য করে।

কাঁচাবাজারের দোকানে অ্যালোভেরা পেতে পারেন। অথবা লাগাতে পারেন ঘরের সামনে সামান্য  জায়গাতেই। এর জন্য বিশেষ কোন প্রস্তুতির প্রয়োজন হয় না। বরং বাড়তি সুবিধা পাওয়া যায় অনেক বেশি। সৌন্দর্য, শারীরিক সুস্থতার পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

মেঘনা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জুন ৩০, ২০২৬

ঢাকায় রক-মেটালের মহাযজ্ঞ, অর্থহীন-আর্টসেলসহ এক মঞ্চে ৮ ব্যান্ড

জুন ৩০, ২০২৬

বিজয়ের পথেই রাজনীতিতে নামছেন সুরিয়া?

জুন ৩০, ২০২৬

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT