চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যামিতে মনোনীত সেক্রেড গেমস, লাস্ট স্টোরিজ, রাধিকা আপ্তে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৪ পূর্বাহ্ন ২১, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

বিশ্বের সব ধারাবাহিকের সঙ্গে প্রতিযোগিতা করে নওয়াজউদ্দিন সিদ্দিকি ও সাইফ আলি খান অভিনীত অনুরাগ কাশ্যপের সেক্রেড গেমস সিজন টু অ্যামি অ্যাওয়ার্ডের সেরা ড্রামা বিভাগে মনোনীত হয়েছে। আর সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন রাধিকা আপ্তে।

ওয়েব মুভি ‘লাস্ট স্টোরিজ’ নমিনেশন পেয়েছেন সেরা মিনি সিরিজ ক্যাটাগরিতে। আর এই ছবিতে অভিনয়ের জন্য রাধিকা আপ্তে পেয়েছেন সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন। অনুরাগ কাশ্যপ, জোয়া আকতার, দিবাকর ব্যানার্জি এবং করণ জোহরের চারটি শর্ট ফিল্ম নিয়ে নির্মিত ছবি ‘লাস্ট স্টোরিজ।’ রাধিকা আপ্তে অভিনীত ছবিটির নির্মাতা অনুরাগ কাশ্যপ।

অ্যামিতে একাধিক নমিনেশন পাওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অনুরাগ কাশ্যপ লিখেছেন, ‘কী দারুণ দিন। অ্যামিতে তিনটি মনোনয়ন। লাস্ট স্টোরিজ (সেরা মিনিসিরিজ), স্যাকরেড গেমস (সেরা ড্রামা), রাধিকা আপ্তে (লাস্ট স্টোরিজ)।’

করণ জোহর লিখেছেন, ‘অনেক গর্বিত এবং উচ্ছ্বাসিত যে আমাদের লাস্ট স্টোরিজ অ্যামিতে মনোনয়ন পেয়েছে।’

ছোট পর্দার নির্মাতা ও শিল্পীদের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত পুরস্কার অ্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন ঘোষণা করা হয় বৃহস্পতিবার। ১১টি ক্যাটাগরিতে ২১ দেশের ৪৪টি মনোনয়ন ঘোষণা করা হয়েছে। ২৫ নভেম্বরে জানা যাবে চূড়ান্ত ফলাফল। টাইমস নাও

Jui  Banner Campaign
ট্যাগ: রাধিকা আপ্তেসেক্রেড গেমসস্যাক্রেড গেমস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

এমপিদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT