চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাথলেটদের ডোপ টেস্টের চাঞ্চল্যকর তথ্য প্রকাশে বাধা

সাবিত খানসাবিত খান
১২:২০ পূর্বাহ্ণ ১৬, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

বিশ্বের শীর্ষ অ্যাথলেটদের এক তৃতীয়াংশই ডোপবিরোধী নিয়ম ভঙ্গ করেছেন বলে স্বীকার করেছেন। একটি গবেষণা থেকে প্রাপ্ত এই ভয়ঙ্কর তথ্যটি গোপন করার অভিযোগে উঠেছে অ্যাথলেটিকসের পরিচালনা পর্ষদ এসোসিয়েশন অব অ্যাথলেটিকস ফেডারেশনের (আইএএএফ) বিরুদ্ধে। সানডে টাইমসের বরাত দিয়ে রোববার এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।

জার্মানির টিউবিনজেন বিশ্ববিদ্যালয় কর্তৃক এই গবেষণালব্ধ তথ্য প্রকাশে আইএএএফ বাধা দিয়েছে বলে বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

সানডে টাইমস এ প্রকাশিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়টি জানায়, এই গবেষণাটি স্বাধীনভাবে উদ্যোগ নেয়া একটি বৈজ্ঞানিক গবেষণা প্রকল্প এবং আইএএএফ কর্তৃক অনুমোদিত ছিলো না। গবেষণা প্রতিবেদনটি প্রকাশনার কাজে আইএএএফ দীঘ সময়ক্ষেপন করছে এবং প্রকাশনায় বিলম্ব করেছে কোনো যৌক্তিক কারণ ছাড়াই। যা প্রকাশনার ক্ষেত্রে স্বাধীনতার গুরুতর লঙ্ঘন।

শত শত অ্যাথলেট ২০১১ সালে গবেষকদের কাছে কার্যত প্রতারণার কথা স্বীকার করেছেন। আইএএএফ’এর পক্ষ থেকে বলা হয়েছে গবেষণা প্রতিবেদনটি প্রকাশের বিষয়ে আলোচনা চলমান রয়েছে।

পরিচালনা পর্ষদ এর জবাবে জানায়, গবেষণা প্রতিবেদনটি প্রকাশনার জন্য পষর্দের সাথে গবেষক দল এবং ওয়াদা ( দ্য ওয়ার্ল্ড এন্টি-ডোপিং এজেন্সি) এর মধ্যে আলোচনা চলছে। ওয়াদা এই গবেষণা প্রকল্পের অপর একজন অংশীদার। জার্মান বিশ্ববিদ্যালয়টির এই গবেষণা কাজে ওয়াদা ৫০ হাজার পাউন্ড অর্থ সহায়তা দেয়। দুইটি ব্রিটিশ বিশ্ববিদ্যালয়সহ দশজনের গবেষকদল এই গবেষণা কাজে নিয়োজিত ছিলো।

চার বছর আগে একাডেমিক গবেষকদের একটি দল সাউথ কোরিয়ার ডেগু’তে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশীপে অংশ নেয়া কয়েকশো অ্যাথলেটেদের সাক্ষাৎকার নেয়। সেই গবেষণা থেকে পাওয়া যায় যে, ১ হাজার আটশো অ্যাথলেটদের মধ্যে ২৯ শতাংশ থেকে ৩৪ শতাংশ অ্যাথলেট গত ১২ মাসে ডোপ-বিরোধী নীতি লঙ্ঘণ করেছেন বলে স্বীকার করেছেন।

Reneta

“এই গবেষণালব্ধ ফলাফল এই বাস্তবতার প্রতিফলন ঘটায় যে অভিজাত শ্রেণীর অ্যাথলেটদের মধ্যে ডোপিং এর ব্যবহার উল্লেখযোগ্য হারে ছড়িয়ে পড়েছে এবং সাম্প্রতিক বায়োলোজিকাল টেস্টিং প্রোগ্রাম ব্যতিত তা বৃহত পরিসরে গোপনই থেকে যাচ্ছে।” গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলিম্পিকঅ্যাথলেটিকসডোপ টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬

টেলিভিশন সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT