চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাকশন-থ্রিলারে ভরপুর ‘সেক্রেড গেমস-২’-এর ট্রেলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৯
বিনোদন
A A

নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’ এর সিজন-১ মুক্তির পর থেকেই এর পরবর্তী সিজনের জন্য মুখিয়ে ছিল দর্শক। যেন পরবর্তী সিজনটি না দেখা পর্যন্ত কারো তর আর সইছে না! আর কথামতো আসছে সিজন-২!

প্রতীক্ষার অবসান ঘটিয়ে (মঙ্গলবার) মুক্তি পেয়েছে  ‘সেক্রেড গেমস’ সিজন-২ এর ট্রেলার। যেখানে প্রথম সিজনটির মত দ্বিতীয় সিজনেও মূখ্য চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকী ও সাইফ আলি খানকে।

২মিনিট ১০ সেকেন্ডের প্রকাশিত এই ট্রেলারটির পুরোটা জুড়েই যেন অ্যাকশন, থ্রিলার ও রহস্যে ভরপুর। যা গ্যাংস্টার গণেশ গাইতোন্ডে (নওয়াজউদ্দিন)-এর সংলাপ দিয়েই শুরু হয়েছে।

‘সেক্রেড গেমস’এর প্রথম সিজনে সাইফ এবং নওয়াজ উদ্দিন এর সাথে রাধিকা আপ্তে, নিরাজ কবি, করণ ওয়াহি কে দেখা গেলেও সিজন টু’তে থাকছেন না তারা। তবে তাদের পরিবর্তে দেখা যাবে নতুন কিছু চরিত্র। এরমধ্যে আছেন কল্কি কোয়েচলিন, পঙ্কজ ত্রিপাঠি ও রণবীর শোরের মতো তুখোর অভিনেতারা।

অনুরাগ কাশ্যপ এবং বিক্রমাদিত্য মতওয়ানে পরিচালিত এই থ্রিলার সিরিজটি তৈরি হয়েছে বিক্রম চন্দ্রের ২০০৬ সালে প্রকাশিত উপন্যাস ‘সেক্রেড গেমস’ অবলম্বনে। যা নেটফ্লিক্সে মুক্তি পাবে চলতি বছর ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগামী ১৫ আগস্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুরাগ কাশ্যপনওয়াজনওয়াজ উদ্দিন সিদ্দিকিনেটফ্লিক্সসাইফ আলি খান
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT