চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় নায়করাজ রাজ্জাকের নামের অ্যাওয়ার্ড পাচ্ছেন আলমগীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ন ০১, মে ২০১৮
বিনোদন
A A
চিত্রনায়ক আলমগীর

চিত্রনায়ক আলমগীর

বাংলাদেশের নায়ক আলমগীরকে আজীবন সম্মাননা দিচ্ছে কলকাতার বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স (বিএফটিসিসি)। প্রয়াত নায়করাজ রাজ্জাকের নামে এই অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে।

বিএফটিসিসির সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী জানান, নায়করাজ রাজ্জাক বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা। তিনি বেঁচে নেই ঠিক কিন্তু তার কর্ম-অভিনয় বেঁচে থাকবে হাজার বছর, যতদিন বাংলা চলচ্চিত্র বেঁচে থাকবে। এই বছর প্রয়াত রাজ্জাকের নামে প্রবর্তিত লাইফ টাইম (আজীবন) অ্যাওয়ার্ড বাংলাদেশের আরেক শক্তিশালী অভিনেতা আলমগীরের হাতে তুলে দিচ্ছি।

অ্যাওয়ার্ডটি গ্রহণ করতে অভিনেতা আলমগীর এখন কলকাতাতেই রয়েছেন।

এবার বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্সের দেওয়া হীরালাল সেন অ্যাওয়ার্ড পাচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আর দেবকী কুমার বোস পুরস্কার পাচ্ছেন বুদ্ধদেব দাশগুপ্ত। এছাড়া শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রাইভেট লিমিটেডকেও পুরস্কার দেওয়া হচ্ছে।

বিগত তিন বছর ধরে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন ক্যাটাগরিতে বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কর্মাস এই ধরনের সম্মাননা দিয়ে আসছে। তাই এবারও ব্যতিক্রম হচ্ছে না।

এর আগে অভিনেতা রঞ্জিত মল্লিক, তরুণ মজুমদারের মতো বর্ষীয়ান চলচ্চিত্র ব্যক্তিত্বদেরও বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কর্মাস এই ধরনের লাইফ টাইম অ্যাচিভম্যান্ট অ্যাওয়ার্ড প্রদান করেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আলমগীরলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী কলেরা টিকার সরবরাহ বৃদ্ধি, তিন বছর পর পুনরায় শুরু ভ্যাকসিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: বাংলাদেশের প্রখ‍্যাত সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ।

সুরকার ও সংগীত পরিচালক শাহনেওয়াজ কানাডায় মারা গেছেন 

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৩৪ জন প্রার্থী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

রাষ্ট্র সংস্কার প্রশ্নে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT