চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্থায়ী ডিভাইসে ব্রাজিলের হতাশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৪ পূর্বাহ্ণ ১৫, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

বিশ্বকাপ সামনে রেখে নিজেদের ঝালিয়ে নেয়ার ম্যাচে লন্ডনের ওয়েম্বলিতে নেমেছিল ব্রাজিল। কিন্তু এক অস্থায়ী ডিভাইসে হতাশায় ডুবেছে নেইমাররা। পুনর্গঠনের মধ্য দিয়ে যাওয়া তরুণ ইংল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে পূর্ণশক্তির ব্রাজিল।

বিশ্বকাপ সামনে রেখে দল গোছানোর কাজ করছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। এই ম্যাচে তার দলে প্রায় সব খেলোয়াড়রই ছিলেন তরুণ এবং অপেক্ষাকৃত অনভিজ্ঞ। পুনর্গঠনে থাকা দল নিয়ে ব্রাজিলের মত দলকে রুখে দিয়ে একটি বার্তাও দিয়ে রাখলেন ইংলিশ কোচ।

সাউথগেট সম্ভবত তার কিছু প্রত্যয়ী খেলোয়াড়দের সঙ্গী করে আরও পরীক্ষার সাহস পাচ্ছেন, শিখছেনও। যেমন, তারা গত সপ্তাহেই বিশ্ব চ্যাম্পিয়নস জার্মানি সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। সাহসী শিক্ষার মধ্য ছিল শৃঙ্খলা রক্ষা ও প্রতিপক্ষকে আক্রমণের জন্য যৎসামান্য সুযোগ দেওয়া। ব্রাজিল ম্যাচেও সেটা তারা সফলভাবে করতে পেরেছে।

ইংল্যান্ডের বিপক্ষে নিজের অস্ত্রাগারের সব বন্দুকই ব্যবহার করেছেন কোচ টিটে। বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড় নেইমারের সঙ্গে গ্যাব্রিয়েল জেসাস ও ফিলিপে কৌতিনহোকে নিয়ে অভিজ্ঞ এবং কোয়ালিটি সম্পন্ন দলই সাজিয়েছিলেন তিনি। তবে সাম্বা তালের ঢেউ তুলে ওয়েম্বলির ঠাণ্ডা রাতকে উষ্ণ করতে পারেনি বিখ্যাত হলুদ জার্সির ছেলেরা।

বিশ্বকাপ বাছাইপর্বে দুরন্ত পারফর্ম করেছে ব্রাজিল। ১৬ ম্যাচের মধ্য ১৩টিতেই জিতেছে তারা। কিন্তু এদিন জো হার্টকে কোনোভাবেই পরাজিত করতে পারেনি। ১৯৯০ সালের পর এই প্রথম কোনও ইংলিশ গোলকিপার ব্রাজিলের বিপক্ষে অপরাজিত থাকলেন, গোলহীন ম্যাচ বানিয়ে।

ম্যাচের প্রথমার্ধে নেইমারের ব্রাজিল বেশ আধিপত্য বিস্তার করে খেলেছে। যদিও কেবল গোলটিই করতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেও সেই ধারাবাহিকতা বজায় রাখে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দারুণ একটি সুযোগও পেয়েছিল, কিন্তু তা গোলে পরিণত করতে পারেনি সফরকারীরা।

Reneta

ব্রাজিল অধিনায়ক দানি আলভেজের চমৎকার একটি শট দারুণভাবে রুখে দেন ইংল্যান্ড গোলরক্ষক জো হার্ট। নেইমারের পাস থেকে পাওয়া বলটি নিয়ে গোলমুখে গিয়েও সুযোগটি কাজে লাগাতে পারেননি।

ম্যাচের ৭৫ মিনিটে আরও একটি সুযোগ হাতছাড়া করে ব্রাজিল। বদলি খেলোয়াড় ফার্নান্দিনহোর চমৎকার একটি শট পোস্টে প্রতিহত হয়।

আন্তর্জাতিক ফুটবলে এনিয়ে দুই দল ২৭টি ম্যাচে মুখোমুখি হল। ব্রাজিল ১১টি ও ইংল্যান্ড চারটি ম্যাচ জিতেছে। আর ১২টি ম্যাচ ড্রয়ে সমাপ্তি।

রাতের অন্য ম্যাচে ফ্রান্স ও জার্মানি ২-২ গোলে ড্র করেছে। ড্র করেছে স্পেনও। ২০১৮ বিশ্বকাপের আয়োজক রাশিয়ার বিপক্ষে ৩-৩ গোলে আটকে যায় স্প্যানিশরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রাজিল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন সুপ্রিম কোর্ট

জুন ৩০, ২০২৬

শিল্পগুরু মুস্তাফা মনোয়ারের প্রতি সবস্তরের শ্রদ্ধা ও রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT