বাংলাদেশে যে হারে রোহিঙ্গা অনুপ্রবেশ করছে তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন অনেকে। ছোট্ট দেশটিতে পুনর্বাসনের সুযোগ সীমিত হওয়ায় অতিরিক্ত এ জনগোষ্ঠী কাজের অভাবে অপরাধমুলক কর্মকাণ্ডে জাড়িয়ে পড়ার আশঙ্কা এখন জনমনে।
এ বিষয়ে অনলাইন এক্টিভিস্ট ইব্রাহীম খলিল সবাক তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ওরা ভাবছে অস্ত্র হাতে ছবি তুলে পেপারে দিলেই রোহিঙ্গারা স্বাধীন হয়ে যাবে।
তিনি সেখানে লিখেছেন, সাধারণ রোহিঙ্গাদের উচিত আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) এর যাকে হাতের কাছে পাবে, পিটিয়ে হাড্ডিগুড্ডি ভেঙ্গে দেয়া। ওরা ভাবছে অস্ত্র হাতে ছবি তুলে পেপারে দিলেই রোহিঙ্গারা স্বাধীন হয়ে যাবে।
একটি বিশাল জনগোষ্ঠীকে এরা ভূমিহীন, প্রাণহীন, জীবনহীন করে দিয়েছে। না পারছে যুদ্ধ করে মুক্ত হতে, না পারছে রাজৈনিকভাবে অধিকার আদায় করে নিতে।
বাংলাদেশে এসে রোহিঙ্গারা ভালো থাকবে না। অপরাধে জড়িয়ে পড়া ছাড়া এখানে আর কোন পুনর্বাসনের সুযোগ নেই। এই দরিদ্র জনবহুল দেশটির পক্ষে লাখ লাখ শরণার্থীকে সুযোগ সুবিধা দিয়ে ধারণ করা সম্ভব নয়।
রোহিঙ্গারা মানুষের মত বেঁচে থাকতে চাইলে একই সাথে দুই কাজ করে যেতে হবে। অধিকার আদায়ের সংগ্রাম এবং আরসা পেটানো।








