চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় ‘সুখে-শান্তিতে’ খেলতে চান না কোহলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বিরাট কোহলি বলছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে বুঝেশুনেই আচরণ করবে তার দল। ভারত অধিনায়ক আবার এটি বলেও সতর্ক করে দিয়েছেন যে, ‘বুঝেশুনে’ খেলা মানে মাঠে সুখে-শান্তিতে খেলবে না তার দল।

বৃহস্পতিবার থেকে অ্যাডিলেডে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের চার টেস্ট সিরিজ। অতীতে মাঠের নানা তিক্ত অভিজ্ঞতা ভুলে এই সিরিজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চায় দুদলই। সম্প্রীতির সঙ্গে মাঠে কী রকম আচরণ চান সে সম্পর্কেও একটা ধারণা দিয়েছেন কোহলি।

‘আমি তো এবার সেরকম উপাদান দেখছি না। অতীতে দুই দলই মাত্রা ছাড়িয়েছিল। দিনশেষে খেলাটা প্রতিযোগিতার এবং এটাই আন্তর্জাতিক ক্রিকেট। আমরা চাই না কোনো একজন খেলোয়াড় আসুক, বল করুক আর চলে যাক!’

স্লেজিং নিয়ে বিশেষ অবস্থান নিয়েছে আইসিসি। মাত্রাতিরিক্ত স্লেজিং করলে পয়েন্ট-জরিমানারও ব্যবস্থা থাকছে। এরপরও অজিদের বিপক্ষে মাঠে কথাযুদ্ধ থাকবে বলে জানাচ্ছেন কোহলি। অবশ্যই সেটা আইসিসির নিয়ম মেনেই।

‘অবশ্যই কিছু সময় থাকবে যখন আপনি ব্যাটসম্যানদের চাপে ফেলতে চাইবেন। মাত্রা ছাড়াবে না। কিন্তু আপনি ব্যাটসম্যানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিতে চাইবেন, শুধুমাত্র অস্ট্রেলীয়দের জন্য না। এটা এখানেও হবে। তবে অতীতে যেভাবে দুদলই তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, এবার তেমন হবে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT