চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় আঘাত হেনেছে শক্তিশালী সাইক্লোন ‘ডেবি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৯ পূর্বাহ্ণ ২৮, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A
সাইক্লোন ডেবি

সাইক্লোন ডেবি

অস্ট্রেলিয়ার জনপ্রিয় হলিডে দ্বীপে আঘাত হেনেছে শক্তিশালী সাইক্লোন ডেবি। ঘন্টায় ২৬৩ কি.মি./ঘন্টা বাতাসের গতি নিয়ে সাইক্লোনটি কুইন্সল্যান্ড উপকূলের দিকে এগিয়ে যায়।

দেশটির আবহাওয়া ব্যুরো বলেছে, সব থেকে ধ্বংসাত্মক এলাকার ঝুঁকিতে থাকা হোয়াইটসানডে দ্বীপে সাইক্লোন ডেবি পৌঁছেছে।

শক্তির দিক দিয়ে চার নম্বর ক্যাটাগরিভুক্ত সাইক্লোন ডেবির কারণে প্রায় ২৫ হাজারের অধিক মানুষকে ওই এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এটি ধারণা করা হচ্ছে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টা বা বাংলাদেশ সময় সকাল ১০টা নাগাদ এটি কুইন্সল্যান্ডের মূল ভূখন্ডে পৌঁছাবে।

প্রচণ্ড বাতাসের কারণে ইতোমধ্যে ওই এলাকার বাড়ি-ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ২৩ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। দেশটির কর্তৃপক্ষ বলছে ২০১১ সালের সাইক্লোন ইয়াসির আঘাতের পর এটিই সব থেকে ভয়াবহ সাইক্লোন।

কুইন্সল্যান্ডের সহকারী পুলিশ কমিশনার স্টিভ গোলচিওয়াস্কি বলেছেন, কিছু কিছু বাড়ি-ঘরের ছাদ উড়ে যাচ্ছে এমন তথ্য আমাদের জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত এসবের মধ্যে আমাদের ব্যবহার করা বেশকিছু বাড়ি-ঘর রয়েছে।

ঘন্টায় ২৬৩ কি.মি./ঘন্টা বাতাসের গতি নিয়ে সাইক্লোন ডেবি দেশটির কুইন্সল্যান্ড উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে।

চার্লি নামের ওই এলাকার স্থানীয় এক বাসিন্দা সাইক্লোনের বাতাসকে দ্রুত গতির মালবাহী ট্রেনের পাশাপাশি আসা-যাওয়ার সাথে তুলনা করেছেন।

Reneta

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) কে তিনি বলেছেন: বাতাসের তীব্রতায় গাছপালা সব কিছু ভয়ঙ্করভাবে হেলে পড়েছে। পুরো এলাকা ক্রমাগত কাঁপছে।

বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে অর্নিদ্দিষ্ট সময়ের জন্য আরও অনেক বাসা-বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে।

কুইন্সল্যান্ডের প্রধানমন্ত্রী এনাসটেশিয়া পালাসজেকুক এই সাইক্লোনকে ‘দানব’ উল্লেখ করে বলেছেন: পূর্বের ইয়াসি সাইক্লোনের থেকে এটি আরও শক্তিশালী এবং শহরের অনেক বেশি ক্ষতি করবে। সোমবারের ঝুঁকিপূর্ণ মানুষদের নিরাপদে সড়িয়ে নিতে যে আদেশ দেয়া হয়েছে, উত্তর-পূর্ব রাষ্ট্রে এটিই সম্ভবত সব থেকে বড়। সাইক্লোন পীড়িত মানুষগুলোর জন্য উঁচু জায়গাতে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। জরুরি অবস্থার মোকাবেলা করতে ২ হাজারের বেশি স্বেচ্ছাসেবী সতর্কতার সাথে কাজ করছে।

ডেবির কারণে প্রায় ২৫ হাজারের অধিক মানুষকে ওই এলাকা থেকে নিরাপদে সড়িয়ে নেয়া হয়েছে।

তিনি আরো জানান, সাইক্লোন ডেবির আঘাতের সব থেকে শক্তিশালী স্থানের চারপাশের ৬২ কি.মি. এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে এমন তথ্য জানানোর পরেও অনেকে বাড়ি-ঘর ছেড়ে যাননি। কুইন্সল্যান্ডের ১৮১টি স্কুল এবং ২৩২ টি শিশু শিক্ষাকেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে। টাউন্সভিল ও ম্যাককে বিমানবন্দরের সব ফ্লাইট বাদ দেয়া হয়েছে।

এখন পর্যন্ত গাড়িতে আঘাত পেয়ে একজন নারী নিহত হবার খবর পেয়েছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াকুইন্সল্যান্ডঘূর্ণিঝড়
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যে ৮ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

জুলাই ১৮, ২০২৬
Musician Rafiqul Alam and prominent female entrepreneur Kona Reza awarded lifetime achievement awards

সংগীতশিল্পী রফিকুল আলম ও বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজাকে আজীবন সম্মাননা প্রদান

জুলাই ১৮, ২০২৬
ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি হস্তান্তর চুক্তি স্বাক্ষরের উদ্যোগ

জুলাই ১৮, ২০২৬

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT