চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ইতিহাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩১ পূর্বাহ্ন ৩১, জানুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

শত বছরের ক্রিকেট ইতিহাসে প্রথম বারের মতো হোয়াইট ওয়াশ দেখলো ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া-ভারত তিন ম্যাচ টি২০ সিরিজের শেষ ম্যাচে সিডনি প্লে-গ্রাউন্ডে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে অনন্য এ কীর্তি গড়লো মহেন্দ্র সিং ধোনির ভারত। এর আগে ক্রিকেটের কোনো সংস্করণেই ধবল-ধোলাইয়ের লজ্জায় পড়তে হয়নি অজিদের।

অথচ ওয়ানডে সিরিজে ওয়াইট ওয়াশের হুমকিতে পড়েছিলো টিম ইন্ডিয়া। শেষ ওয়ানডেতে এই সিডনি প্লে-গ্রাউন্ডেই ৬ উইকেটের জয়ে লজ্জা এড়ায় তারা। টি২০তে সেই অজিদেরই হোয়াইট ওয়াশ করে প্রতিশোধ নিলো ভারত।

খেলায় প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ১৯৭ রানে বিশাল টার্গেট ছুড়ে দেয় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে শেষ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। তবে গল্পটা হতে পারত শেন ওয়াটসনকে ঘিরে।

অপ্রত্যাশিতভাবে দলে ডুকে পড়া ওয়াটসনই শেষ ম্যাচে হয়ে গেলেন অজি কান্ডারি। দায়িত্ব পেয়েই ব্যাটে ঝড় তুললেন। ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে তুলে নিলেন টি২০তে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ১২৪ রানে ইনিংস। ৭১ বলে ১২৪ রানের ইনিংসটি ছিলো ১০ চার এবং ৬ ছয়ে সাজানো।

ম্যাচের শেষ দিকেও ছিলো নাটকীয়তা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ফিরিয়েও এনেছিলেন যুবরাজ সিং। শেষ দুই ওভারে ২২ রান দরকার এমন অবস্থায় শেন ওয়াটসনের ওভারটিতে ৫ বল খেলে ৪ রান নিলেন যুবরাজ।

৯ বলে ৫ রান নিয়ে শেষ ওভারের স্ট্রাইকিং প্রান্তেও তিনি। শেষ ওভারে বল হাতে নেন এন্ড্রু টাই। তার করা প্রথম দুই বলে এক চার এবং এক ছক্কায় ম্যাচ ফেরান যুবরাজ। শেষ বলে চার মেরে ভারতকে জয় এনে দেন সুরেশ রায়না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বাধীনতা পদক দর্শকদের উৎসর্গ করে যা বললেন হানিফ সংকেত

এপ্রিল ১৬, ২০২৬

কাপ্তাই হ্রদে নৌকাডুবির কবল থেকে ১১ নারী-শিশুকে উদ্ধার করল সেনাবাহিনী

এপ্রিল ১৬, ২০২৬

আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, কমপ্লেক্সে যা থাকছে

এপ্রিল ১৬, ২০২৬

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পাওয়ায় প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ

এপ্রিল ১৬, ২০২৬

ঢাকায় শুরু হচ্ছে ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স’, আয়োজনে যা যা থাকছে

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT