চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় ২০২৭ সালের সিরিজের কথা এখনই ভাবছেন জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

২০০৩ সালের পর বাংলাদেশকে আর টেস্ট খেলতে ডাকেনি অস্ট্রেলিয়া। আইসিসির এফটিপি অনুযায়ী ২০২৭ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। হাই পারফরম্যান্স (এইচপি) দলের অস্ট্রেলিয়া সফরের তাই আলাদা গুরুত্ব রয়েছে। সফরে প্রথম শ্রেনির ম্যাচগুলোর অধিনায়ক মাহমুদুল হাসান জয়। টেস্ট দলের এই সদস্য মনে করেন অস্ট্রেলিয়ায় জাতীয় দলের পরবর্তী সফরের প্রস্তুতির মঞ্চ হবে এইচপির এই সিরিজ।

দেশ ছাড়ার আগে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় জয় বলেন, ‘অবশ্যই এটা আমাদের জন্য খুব বড় সুযোগ আমরা অস্ট্রেলিয়াতে যাচ্ছি। কারণ আমি বলব যে, আমরা এখানে যে গ্রুপটা আছি, কারোরই অস্ট্রেলিয়া সফর করা হয়নি। এটা প্রথম সফর। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সফর। ২০২৭ সালে একটা টেস্ট সিরিজ আছে, সেটার জন্যও ভালো একটা প্রস্তুতি হবে।’

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর শুরু হবে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচ দিয়ে। ১৯-২২ ও ২৬-২৯ জুলাই দুটি চার দিনের ম্যাচের পর ১ থেকে ৬ আগস্ট একটি ত্রিদলীয় ওয়ানডে সিরিজ খেলবে এইচপি দল। এরপর ৯ দলীয় একটি টি-টুয়েন্টি টুর্নামেন্ট খেলে ১৯ আগস্ট দেশের পথ ধরবে এইচপি দল।

চার দিনের ম্যাচের অধিনায়ক জয় জানান তার লক্ষ্য সিরিজ জেতা, ‘ব্যক্তিগত লক্ষ্য অধিনায়ক হিসেবে দলে যে কম্বিনেশন আছে সিরিজ জেতার লক্ষ্য থাকবে। আমরা ছোট থেকে একসঙ্গে আছি। আমাদের অনূর্ধ্ব-১৯ এর কয়েকজন আছে। জাতীয় দলের কয়েকজন আছে। ওই হিসেব করলে আমাদের কম্বিনেশনটা খুব ভালো হবে। আমরা খুব উপভোগ করে ক্রিকেট খেলতে পারব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধিনায়কঅস্ট্রেলিয়া সফরএইচপিচার দিনের ম্যাচমাহমুদুল হাসান জয়লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

জুলাই ৮, ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকারসহ সব পক্ষের সাথে আলোচনার কথা জানালেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারসহ সব পক্ষের সাথে আলোচনা চলবে: প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT