চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারে ১০ বছরের জন্য নিষিদ্ধ স্মিথ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৪ পূর্বাহ্ন ০৯, এপ্রিল ২০২২
বিনোদন
A A

অস্কারের মঞ্চে উপস্থাপক ক্রিস রককে চড় মারার খেসারত পেলেন হলিউডের তারকা অভিনেতা উইল স্মিথ। তাকে ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ করা হয়েছে।

শুক্রবার এমন সিদ্ধান্তই জানায় অস্কার আয়োজন সংস্থা একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স।

এবারের অস্কারের মঞ্চে উপস্থাপক ক্রিস রককে স্মিথের চড় কাণ্ডের পর বিশ্বব্যাপী তুমুল সমালোচনার মুখে পড়ে আয়োজন সংস্থা। তুমুল সমালোচনার মুখে সংস্থাটির প্রেসিডেন্ট ও সিইও একাডেমির সদস্যদের একটি চিঠি দেন। যে চিঠিতে জানানো হয়, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। সেসময় জানানো হয়, বোর্ড অভিনেতার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে।

সে কথারই যেনো প্রতিফলন ঘটলো শুক্রবার। স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করতে এদিন বৈঠকে বসে এই সংস্থা। সেখানেই নেওয়া হয় এই সিদ্ধান্ত।

যদিও এরআগে একাডেমি থেকে পদত্যাগ করেছেন স্মিথ। বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘আমার আচরণের জন্য যে কোনও রকম সিদ্ধান্ত পুরোপুরি মেনে নেব। ৯৪ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে আমার কাজ হতবাক করা, বেদনাদায়ক এবং অমার্জনীয় ছিল।’

শারীরিক সমস্যার কারণে উইল স্মিথের স্ত্রী জাডার চুল পড়ে যায়। তাই তিনি এখন প্রায় ন্যাড়া মাথাতেই থাকেন। এই বিষয়টি নিয়েই কুরুচিকর কৌতুক করেন ক্রিস রক। আর তখনই ধীর পায়ে স্টেজে উঠে সঞ্চালককে কষে চড় মারেন উইল স্মিথ। তবে সেই সময়ে হাসিমুখে পরিস্থিতি সামলে নিয়েছেন রক। স্মিথের বিরুদ্ধে কোনো অভিযোগও করেননি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্কারউইল স্মিথক্রিস রকচড়লিড বিনোদনসিনেমাস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ, আটকা ২ হাজারের বেশি জাহাজ

এপ্রিল ২, ২০২৬

ডিজেলের মজুত সব থেকে বেশি, অকটেন কম

এপ্রিল ২, ২০২৬

বোরিস্লাভ মিহাইলোভ, বুলগেরিয়ার সারপ্রাইজ কিংবদন্তি

এপ্রিল ২, ২০২৬

আলোচনায় প্রেশার কুকার সিনেমার চরিত্র ‘রেশমা-তন্ময়’ জুটি

এপ্রিল ২, ২০২৬

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT