চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ৯৪তম আসরের বিজয়ীদের নাম ঘোষণা হলো আজ (২৮ মার্চ)। এবার সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন উইল স্মিথ (কিং রিচার্ড)।
সেরা অভিনেতার মনোনয়ন তালিকায় আরও ছিলেন স্পেনের অভিনেতা হাভিয়ের বারডেম (বিইং দ্য রিকার্ডোস), ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ (দ্য পাওয়ার অব দ্য ডগ) ও ব্রিটিশ-মার্কিন অ্যান্ড্রু গারফিল্ড (টিক, টিক… বুম!) ।
৯৪তম এই আসরটির মাধ্যমে মহামারির পরে আবারও পুরনো রূপে ফিরছে অস্কার। এ বছরের অস্কারে সশরীরে তারকারা উপস্থিত হয়েছেন। অস্কার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেল। এছাড়াও দেখা গেছে স্টার ওয়ার্ল্ড ও স্টার মুভিজ চ্যানেলে।







