চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কার দৌড়ে বসনিয়া গণহত্যার ঘটনায় নির্মিত ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

বসনিয়া গণহত্যার ২৫ বছর পর দেশটির নির্মাতা জাসমিলা জেবানিক তার সিনেমায় যুগোস্লাভিয়ার যুদ্ধের কাহিনী তুলে ধরেছেন।

১৯৯৫ সালে স্রেব্রেনিৎসা শহরে বসনিয়ান সার্ব বাহিনীর হাতে হত্যাযজ্ঞের শিকার হন আট হাজার মুসলিম পুরুষ এবং বালক। যুগোস্লাভিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার পর এই যুদ্ধের সূচনা হয়েছিল।

জাসমিলা জেবানিকের ছবিতে এই ঘটনাটি তুলে ধরা হয়েছে। ছবির নাম ‘কুয়ো ভাদিস, আইদা?’ এটি এ বছর অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্মের শর্টলিস্টে স্থান করে নিয়েছে।

চলচ্চিত্রের মূল চরিত্র আইদা। আইদা জাতিসঙ্ঘ শান্তিরক্ষী বাহিনীর একটি টাস্ক ফোর্স ক্যাম্পের অনুবাদকের কাজ করতেন। তার স্বামী ও দুই ছেলে সেই ক্যাম্পে আটক ছিলেন আরো কয়েক হাজার বসনীয় নাগরিকের সাথে। সেখানেই চলে নির্মম হত্যাকাণ্ড।

এক সাক্ষাৎকারে নির্মাতা বলেন, ‘আমি ভুক্তভোগী বহু মানুষের সঙ্গে কথা বলেছি। আমার মনে হয়েছে তাদের প্রত্যেকের ঘটনাই সিনেমা নির্মাণ করার মতো। আরও অনেক সিনেমা হওয়া উচিত এই বিষয়ে। ভাবতাম আমি পারবো না হয়তো। তবে ছবির কাজ শেষ করে মনে হয়েছে, নির্মাতা হিসেবে প্রস্তুত ছিলাম।’

Reneta

নির্মাতা জানান, রাজনৈতিক বিষয়ে ছবি নির্মাণ করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয়েছে তাকে। প্রচুর বাধা এসেছে। বর্তমান মেয়র সার্বিয়ান। তিনি শিকারই করেন না গণহত্যা কখনও হয়েছে। অনেক ভুক্তভোগীও ভয়ে কিছু শিকার করতে চান না। নির্মাতার অনেক তথ্য সংগ্রহ করতে হয়েছে। খুবই কঠিন কাজ ছিল।

জাসমিলা জানান, ৪.৫ মিলিয়ন বাজেট নিয়ে ছবির কাজ শুরু হলেও পরে ৫ শতাংশ বাজেট পাওয়া গেছে বসনিয়া থেকে। এছাড়াও আরও নয়টি দেশ থেকে প্রায় ৭ শতাংশ সহায়তা পাওয়া গেছে।

এই চলচ্চিত্রটির উত্তর আমেরিকায় প্রদর্শনের স্বত্ব কিনে নিয়েছে নিওন লেবেল সুপার লিমিটেড। -হলিউড রিপোর্টার

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারআইদাকুয়ো ভাদিসবসনিয়ালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কিংবদন্তী সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে লেডিস ক্লাবের সংবর্ধনা

জুলাই ১২, ২০২৬

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ

জুলাই ১২, ২০২৬

এক নজরে সেমির প্রতিপক্ষ, খেলা কবে কখন

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপের ম্যাচ বিশ্লেষণে স্টুডিওতে আছেন আব্দুল গাফফার

জুলাই ১২, ২০২৬

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা সুইজারল্যান্ড ও ইংল্যান্ড নরওয়ে

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT