চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসময়েই থামতে হল অলিম্পিক সোনাজয়ী ‘বাংলার বাঘিনী’কে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৪ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
জিমন্যাস্টিক্সে বাংলার বাঘিনী, রঙিন রঙের রিবন নিয়ে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জিমন্যাস্টিকস ছাড়ার ঘোষণা দিয়েছেন ২০১৬ রিও অলিম্পিকে সোনাজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান জিমন্যাস্ট মার্গারিটা মামুন। রাশিয়ান সংবাদমাধ্যম স্পোর্টস এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে চোটের প্রসঙ্গ টেনে নিজের প্রিয় ইভেন্ট রিদমিক জিমন্যাস্টসহ সকল জিমন্যাস্টিকস ইভেন্ট থেকে অবসরের ঘোষণা দেন বাংলার বাঘিনী খ্যাত ২২ বছর বয়সী মার্গারিটা।

সাক্ষাৎকারে রিও অলিম্পিকে সোনা জয়ের অভিজ্ঞতা, অকাল অবসর, রাশিয়ান সাঁতারু স্বামী আলেকজান্ডার সুখোরুকভ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন মার্গারিটা।

ক্যারিয়ারে এখনও অনেকটা সময় সামনে পড়ে। তবুও কেন জিমন্যাস্ট ছাড়ছেন? এমন প্রশ্নের জবাবে মার্গারিটা দায়টা দিলেন চোটকেই। লম্বা সময় ধরে পেছনে লেগে আছে ব্যাক ইনজুরি, যা সারতে সময় লাগতে পারে দীর্ঘদিন। ততদিনে বয়সটা বেড়ে যাবে। এক সপ্তাহ ধরে দোটানায় থেকে তাই শেষঅবধি অবসরকেই বেছে নেওয়ার কথা জানান মার্গারিটা।

মার্গারিটার অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন সোনাজয়ী বাংলাকন্যার কোচ আইরিনা উসমানোভাও, ‘সে অবসর নিয়েছে। আর কোন প্রতিযোগিতায় সে লড়বে না। মার্গারিটা তার দায়িত্ব সম্পূর্ণ করেই অবসরে যাচ্ছে।’ -রাশিয়ান সরকারি সংবাদমাধ্যম টাসকে এভাবেই বলেছেন আইরিনা।

প্রয়াত বাংলাদেশি প্রবাসী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ও রাশিয়ান সাবেক জিমন্যাস্ট আন্নার সন্তান মার্গারিটা মামুন জুনিয়র পর্যায়ে বাংলাদেশে খেলেছেন কিছুদিন। তবে সিনিয়র পর্যায়ে রাশিয়াকেই বেছে নেন। বাংলাদেশ এবং রাশিয়ার দ্বৈত নাগরিকত্ব আছে তার।

Reneta

২০১৬ সালে বাকুতে জিমন্যাস্টিকস বিশ্বকাপে রিদমিক জিমন্যাস্টে ৭৭.১৫০ পয়েন্টে বিশ্বরেকর্ড গড়েন মার্গারিটা। এতে ২০০০ সালের পর সব রকম প্রতিযোগিতায় সোনাজয়ী একমাত্র রাশিয়ান জিমন্যাস্ট হন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্গারিটা মামুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT