চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসচ্ছল মানুষের জন্য ক্রিকেটারদের তহবিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

করোনাভাইরাসের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। সরকারি ঘোষণা না আসা পর্যন্ত আয়ের জন্য ঘর ছেড়ে বের হতে পারবেন না তারা। কঠিন সময়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে তহবিল গঠন করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

বর্তমান ও সাবেক ক্রিকেটার, সকল ক্রিকেট সংগঠক, ক্রিকেট অনুরাগীদের সমন্বয়ে কমিটি গঠন করে মানুষকে আর্থিক সহায়তা দেবে কোয়াব। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে সংগঠনটি।

উপদেষ্টা কমিটির দিক নির্দেশনায় আহ্বায়ক কমিটি রাজধানী ঢাকাসহ যথাসম্ভব সকল বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে কোয়াবের সহায়তা কার্যক্রম পরিচালিত হবে। ইতোমধ্যে ব্যক্তিপর্যায়ে যে সকল বর্তমান ও সাবেক ক্রিকেটার অসহায় মানুষের পাশে আর্থিক সাহায্যে এগিয়ে এসেছেন, তাদেরকে সাধুবাদ জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

কোয়াবের কার্যক্রমে উপদেষ্টা কমিটির প্রধান হিসেবে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সভাপতি নাঈমুর রহমান দুর্জয় আছেন আহ্বায়ক কমিটির প্রধান হিসেবে। জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও আছেন কমিটিতে।

কোয়াব মনে করে শুধুমাত্র ফান্ড সংগ্রহ নয়, দুস্থ ও দরিদ্র মানুষের কাছে সুষমভাবে সহায়তা কার্যক্রম নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

করোনা সংকট মোকাবেলার বাংলাদেশ ও প্রবাসে অবস্থানরত বর্তমান ও সাবেক ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ও সকল ক্রিকেট অনুরাগীদের নিচের ব্যাংক অ্যাকাউন্টে সহায়তার পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

Reneta

অ্যাকাউন্ট: ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)
ওয়ান ব্যাংক লিমিটেড, ধানমন্ডি শাখা
হিসাব নম্বর: ০১৩০১০৫৪৬৯০০৪
সুইফট কোড: ONEBBDDH
আরএন নম্বর: ১৬৫২৬১১৮৪

সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য উপদেষ্টা কমিটিতে যারা আছেন-
প্রধান উপদেষ্টা: নাজমুল হাসান পাপন
উপদেষ্টা: এনায়েত হোসেন সিরাজ, তানভীর মাজহার তান্না, সাজ্জাদুল আলম ববি।

আহ্বায়ক কমিটিতে যারা আছেন-
আহ্বায়ক: নাঈমুর রহমান দুর্জয়
যুগ্ম আহ্বায়ক: খালেদ মাহমুদ সুজন, তামিম ইকবাল, মমিনুল হক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোয়াববাংলাদেশ ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ‘৮.৮ গ্রেট ৮ সেল’

আগস্ট ৬, ২০২৬

মেয়েদের এশিয়া কাপ টি-টুয়েন্টির সূচি চূড়ান্ত

আগস্ট ৬, ২০২৬

জেএফএ ওমেন’স ফুটবলের ফাইনাল রাউন্ড শুরু শুক্রবার

আগস্ট ৬, ২০২৬

কাঞ্চনকে দেখে যা জানালেন চিত্রনায়িকা রোজিনা

আগস্ট ৬, ২০২৬

উখিয়ায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT