চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অশনি: হাতিয়ায় নৌ-চলাচল বন্ধ

আলাউদ্দিন শিবলুআলাউদ্দিন শিবলু
৪:৪৯ অপরাহ্ণ ০৯, মে ২০২২
- সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A

ঘূর্ণিঝড় ‘অশনি’ প্রভাব ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাটসহ সকল রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল নৌ-যানকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার সকাল থেকে উপজেলা প্রশাসনের নির্দেশে নৌ-যান চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন।

জানা গেছে, ঘূর্ণিঝড় ‘অশনি’ এর প্রভাবে হাতিয়ার মেঘনা নদী উত্তাল রয়েছে, চলছে ২নম্বর সংকেত। সকাল থেকে উপজেলায় বৃষ্টি হচ্ছে, এছাড়াও জেলার প্রতিটি স্থানে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। একদিকে বৃষ্টি অন্যদিকে দমকা হাওয়ার কারণে নদী পারাপারে ঝুঁকি রয়েছে। তাই সকাল থেকে সাময়িকভাবে নৌ-চলাচল বন্ধ রাখা হয়েছে।

নলচিরা ঘাটের ইজারাধার প্রতিনিধি ফাহিম উদ্দিন জানান, প্রশাসনের নির্দেশে সকাল থেকে নৌ-চলাচল বন্ধ রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে ২ নম্বর সংকেত চলছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় ইতোমধ্যে কিছু প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপকূলে সব দ্বীপ উপজেলার প্রতিটি স্থানে জনপ্রতিনিধিদের মাধ্যমে সর্তকতামূলক মাইকিং করা হচ্ছে। প্রস্তুত করা হচ্ছে সাইক্লোন সেন্টারসহ আশ্রয়ণ কেন্দ্রগুলো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঘূর্ণিঝড় ‘অশনিনোয়াখালীর হাতিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বজ্রপাতে মৃত্যু কমাতে পূর্বাভাস ও আগাম প্রস্তুতি জোরদারের তাগিদ

মে ৪, ২০২৬

সিনেমার বার্তাই কি বদলে দিল তামিলনাড়ুর রাজনীতি?

মে ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফর্টিফাইড চাল উৎপাদন জোরদারে টেকনোসার্ভের কর্মশালা

মে ৪, ২০২৬

বাইফা আজীবন সম্মাননা পাচ্ছেন সুচন্দা

মে ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT