চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অযোধ্যায় রাম মন্দির নির্মাণে সবার আগে অক্ষয়!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ন ১৮, জানুয়ারি ২০২১
অন্যান্য, বিনোদন
A A

দীর্ঘ বিতর্কের অবসান ঘটিয়ে ২০১৯ সালের নভেম্বরে অযোধ্যার জমিতে হিন্দুদের রাম মন্দির করার পক্ষে রায় দেয় ভারতের সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ী গেল বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে ভূমিপুজোর কাজ হওয়ার পর মন্দিরের কাজ শুরু হয়েছিল।

তবে এই রাম মন্দির নির্মাণের জন্য দেশবাসীর কাছ থেকে অনুদান নেওয়া হবে বলে আগেই জানিয়ে দেওয়া হয়। যে অনুযায়ী সম্প্রতি মকর সংক্রান্তির পর অর্থাৎ ১৫ জানুয়ারি থেকে শুরু করে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে রাম মন্দির নির্মাণের অর্থ সংগ্রহের কাজ। আর সেই মন্দির নির্মাণের অর্থ দানেই বলিউড তারকাদের ভেতর সবার আগে এগিয়ে আসলেন অক্ষয় কুমার।

শুধু তাই নয়, নিজের পাশাপাশি সকল ভক্ত-অনুরাগীদের কাছে অযোধ্যার রাম মন্দির গড়তে অনুদান দেওয়ার আর্জি করেছেন অক্ষয়। রবিবার নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে এই অনুরোধ করেন এই অভিনেতা।

ভিডিওটির ক্যাপশনে অক্ষয় লিখেছেন যে, এটি খুব খুশির খবর যে অযোধ্যায় ঐতিহাসিক রাম মন্দির তৈরির কাজ শুরু হয়ে গেছে। এবার আমাদের সময় এসেছে সাধ্যমতো অনুদান দেওয়ার। আমি শুরু করলাম, আশা করছি আপনারাও যোগ দেবেন… জয় শ্রী রাম’।

মন্দিরটির নির্মাণের জন্য প্রয়োজন ১১০০ কোটি রুপি। ফলে ইতোমধ্যেই দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন প্রকল্পটির অর্থ সংগ্রহের কাজে নেমে পরেছে। পাশাপাশি ভারতের ৫ লাখ ২৫ হাজার গ্রাম থেকে সংগ্রহ করা অর্থ ৪৮ ঘন্টার মধ্যে ব্যাংকে রাম মন্দির গঠনের তহবিলে জমা হচ্ছে।

এদিকে মন্দিরের এই প্রকল্প নির্মাণে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই তহবিলে দান করেছেন ৫ লক্ষ ১০০ টাকা । তবে অক্ষয় কী পরিমাণ অর্থ অনুদান করেছেন সে বিষয়ে কিছু খোলাসা করেননি।

Jui  Banner Campaign
ট্যাগ: অক্ষয় কুমারভারতরাম মন্দিরসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT