চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমিতাভ রেজার নির্দেশনায় নাজিফা তুষি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

‘চ্যানেল আই লাক্স সুপারস্টার-২০১৪’-এর প্রথম রানার্সআপ ছিলেন নাজিফা তুষি। রেদওয়ান রনির ‘আইসক্রিম’ চলচ্চিত্রের মধ্য দিয়ে তুষির স্বপ্নের অভিষেক ঘটে। সেজন্য চলচ্চিত্রে থিতু হওয়ার জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করছিলেন তিনি।

এবার জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজার নির্দেশনায় প্রথমবারের মতো কাজ করলেন নাজিফা তুষি। তবে সেটা চলচ্চিত্রে নয়, বরং অমিতাভের নির্দেশনায় বিজ্ঞাপনে কাজ করতে ক্যামেরার সামনে তিনি। সম্প্রতি শেষ হয়েছে শুটিং ও।

নতুন এই বিজ্ঞাপনে তুষির সঙ্গে আরও ছিলেন ‘স্বপ্নজাল’ ছবির অভিনেতা ইয়াশ রোহান। চ্যানেল আই অনলাইনকে নাজিফা তুষি বললেন, ‘প্যারাসুট অ্যালোভেরা’র টিভিসি এটি। এফডিসিতে ৩ দিন আগে শুটিং করলাম। প্রায় ৫ মাস পর বিজ্ঞাপনে কাজ করলাম।

মাঝেমধ্যেই বিজ্ঞাপনের মডেল হিসেবে দেখা যায় তুষিকে। তার সবগুলো কাজই গ্রহণযোগ্যতা পেয়েছে। সর্বশেষ বাংলালিংকের বিজ্ঞাপনে কাজ করেছিলেন তিনি। এই মুঠোফোন সেবাদানকারি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত ও ছিলেন।

তুষি জানান, তিনি প্যারাসুটের সঙ্গে আগামি ছয় মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এই বিজ্ঞাপনে কাজ করেছেন বলিউডের একজন হেয়ার স্পেশালিস্ট। তিনি চুলের পরিচর্যা নিয়েছেন। বিজ্ঞাপনের কারণে চুল কালো করতে হয়েছে তুষির।

আর প্রথমবার অভিতাভ রেজার নির্দেশনায় কাজ করতে পেরে নাফিজা তুষি সন্তুষ্ট। বললেন, যে কজন নির্মাতা আমার পছন্দের, তার মধ্যে অমিতাভ রেজা একজন। শিগগির বিজ্ঞাপনটি প্রচারে আসবে। আমার বিশ্বাস সবাই কাজটি পছন্দ করবেন, পণ্যের প্রচারও বাড়বে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ রেজাআইসক্রিমটিভি বিজ্ঞাপননাজিফা তুষিরেদওয়ান রনিলিড বিনোদনস্বপ্নজাল
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT