চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অভিষেকের সম্মানে আজ কি শুটিং বন্ধ রাখা যেত না?’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২২
বিনোদন
A A

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। বুধবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পশ্চিম বঙ্গের সিনেমা ইন্ডাস্ট্রি।

অভিষেকের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন তার দীর্ঘ বছরের ঘনিষ্ঠ বন্ধু ও সহ-অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। নব্বইয়ের দশকের বহু ছবিতে তাদের দু’জনকে একসঙ্গে দেখা গেছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিষেক চট্টোপাধ্যায় এবং শুভাশিস মুখোপাধ্যায়-কে বলা হত টলিপাড়ার ‘থ্রি মাস্কেটিয়ার্স’। সেই সময়ে এই তিনজন কোনও ছবিতে থাকা মানেই তা সুপারহিট!

বন্ধুর প্রয়াণে শোক প্রকাশ করতে গিয়ে কিছু অভিমানের কথা জানিয়েছেন শুভাশিষ। তিনি বলেন, ‘আমি গিয়েছিলাম মিঠুকে (অভিশেষ চট্টোপাধ্যায়) শেষবার দেখতে। বেশিক্ষণ থাকতে পারিনি। এখন আবার যেতে হবে শুটিংয়ে। আচ্ছা, প্রসেনজিৎ-অভিষেক- তাপস এরাতো একটা যুগ ছিল বাংলা ছবির ইতিহাসে। কীসব সুপারহিট ছবি দিয়েছে বক্স অফিসে। তা অভিষেকের মৃত্যুর দিনে কি ইন্ডাস্ট্রি এদিনের কাজ বন্ধ করে রাখতে পারত না? এটুকু সম্মান কি মিঠুর প্রাপ্য ছিল না?’

হারবার্ট খ্যাত এই অভিনেতা স্মৃতিচারণ করে বলেন,‘মিঠু আমার তো শুধু সহকর্মী ছিল না, আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল। আত্মীয়ই হয়ে উঠেছিল। কত বছরের সম্পর্ক আমাদের। তাপসটা চলে গেল কিছুদিন আগে, এবার মিঠু। একটু অভিমানী ছিল তবে ভীষণ সোজাসাপ্টা মানুষ ছিল। বিশ্বাস করুন, আমি জানি না কী প্রতিক্রিয়া দেব। আমরাও তো মানুষ। শিল্পী বলে হয়ত আরও বেশি আবেগপ্রবণ। কত কথা মনে পড়ছে…!’
-হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়অভিষেক চট্টোপাধ্যায়কলকাতাটলিউডপ্রসেনজিৎশুভাশিস মুখোপাধ্যায়সিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে হকারদের জন্য নীতিমালা জারি

মে ৮, ২০২৬

ঈদুল আজহায় ৭ দিনের ছুটি

মে ৮, ২০২৬

মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস: প্রধানমন্ত্রী

মে ৭, ২০২৬

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সংস্কারে নতুন দিকনির্দেশনা ইউনিসেফের

মে ৭, ২০২৬

‘পুশব্যাক’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যের জবাবে ভারতের প্রতিক্রিয়া

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT