চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিবাসীকে লাথি মারা সাংবাদিকের দুঃখ প্রকাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১১ পূর্বাহ্ন ১১, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

অভিবাসী শিশুকে লাথি মেরে বিশ্বজুড়ে সমালোচিত হাঙ্গেরির নারী ক্যামেরা সাংবাদিক পেত্রা লাসজ্লো তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছেন। শুক্রবার স্থানীয় ‘মাগের নেমজাত’ পত্রিকায় এক লেখায় তিনি নিজে আতঙ্কিত অবস্থায় ছিলেন দাবি করে দুঃখ প্রকাশ করেন।

পেট্রা বলেন, ‘ফুটেজ (ভিডিও) দেখার সময় মনে হয়নি আমি নিজেকে দেখছি। যা করেছি তার জন্যে আমি সত্যিই দুঃখিত এবং এর দায়ও নিচ্ছি।’

‘আমি মোটেও হৃদয়হীন নই, বর্ণবৈষম্য ক্যামেরাপাসনও না। আমি মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলাম।’-যোগ করেন পেত্রা।

ফুটেজে দেখা যায়, এক অভিবাসীকে তার কোলে শিশু থাকা সত্ত্বেও টেনে হিঁচড়ে ফেলে দেয় পেত্রা। পরপরই আরেক শরণার্থীকে লাথি মারে। ইন্টারনেট ভিত্তিক টেলিভিশন চ্যানেল এন ওয়ানে এই ঘটনার ফুটেজ প্রচারিত হলে চ্যানেলটির প্রধান বার্তা সম্পাদক জেবোলক্স কিসবার্গ তার ফেসবুকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন। 

পরবর্তীতে এই ফুটেজ ইন্টরনেট দুনিয়ায় প্রচার পেলে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। বিতর্কিত কর্মকান্ডের জন্য চাকরিও হারিয়েছেন এই নারী সাংবাদিক।

শান্তি নষ্টের জন্য তার বিরুদ্ধে ফৌজদারী অপরাধের অভিযোগও আনা হয়েছে। বৃহস্পতিবার তাকে পুলিশ হেফাজতে নেয়া হয় এবং পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

Reneta

তিনি বলেন, শত শত অভিবাসী যখন পুলিশ বেষ্টনি ভেঙে আসছিলো সেটা আমার ক্যামেরায় রেকর্ড হচ্ছিলো। তাদের মধ্যে থেকে একজন আমার দিকে আসছিলো এবং আমি আতঙ্কিত ছিলাম।

পেত্রা আরো বলেন, একজন মা হিসেবে আমি দুঃখিত। একটা শিশু আমার দিকে দৌড়ে আসছিলো কিন্তু আমি তাকে সেভাবে দেখতে পারিনি।

আতঙ্কিত অবস্থায় ভালো সিদ্ধান্ত নেওয়া সহজ কাজ নয় বলেও জানান তিনি।

একটি ছবি ও ভিডিও সহ পেত্রার লেখা ‘লজ্জার দেয়াল’(ওয়াল অফ সেম) নামক একটি ফেসবুক পেজে শেয়ার দেওয়ার পর শুক্রবারই তাতে ৩৫ হাজার লাইক পড়ে।

নিজেকে একজন বেকার মা উল্লেখ করে পেত্রা বলেন, ‘আমি একজন সাধারণ নারী। একটা ছোট শিশুর বেকার মা যে আতঙ্কিত অবস্থায় একটা খারাপ সিদ্ধান্ত নিয়েছে।’

Jui  Banner Campaign
ট্যাগ: অবৈধ অভিবাসীঅভিবাসীমানবপাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ অভিষেক রাঙাতে পারল না ইতালি, রেকর্ডমাল্যে জয় স্কটল্যান্ডের

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজকে অপসারণ

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলা ছবির সর্ববৃহৎ উৎসবে কারা পেল পুরস্কার?

ফেব্রুয়ারি ৯, ২০২৬
জেনে নিন কোন কেন্দ্রে যাবেন ভোট দিতে

কোন কেন্দ্রে আপনার ভোট, জেনে নিন সহজে

ফেব্রুয়ারি ৯, ২০২৬
নির্বাচনি জনসভায় তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

এই মুহূর্তে দেশ পরিচালনার একমাত্র অভিজ্ঞ দল বিএনপি: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT