চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিজ্ঞদের নিয়েই কিউইদের বিশ্বকাপ দল ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ড বিশ্বকাপের এখনো প্রায় দুই মাস বাকি থাকতেই নিজেদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বিশ্বকাপে অভিজ্ঞদের উপরই ভরসা রেখেছে বর্তমান রানার্সআপরা। ১৫ সদস্যের দলে অপরিচিত মুখ কেবল ব্যাকআপ উইকেটকিপার-ব্যাটসম্যান টম ব্লান্ডেল। তিনি ছাড়া বড় কোনো চমক নেই কিউই দলে।

কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। বুধবার সকালে ক্রাইস্টচার্চে ঘোষণা করা হয় ব্ল্যাকক্যাপদের বিশ্বকাপ স্কোয়াড।

বর্তমান রানার্সআপদের হয়ে ওপেনিং জুটিতে নামবেন মার্টিন গাপটিল ও হেনরি নিকোলস। ব্যাকআপ ওপেনার হিসেবে থাকবেন কলিন মুনরো। টপঅর্ডারে থাকছেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর। উইকেটকিপার-ব্যাটসম্যান টম ল্যাথামের ব্যাকআপ হিসেবে থাকবেন তরুণ টম ব্লান্ডেল।

অন্যদিকে টড অ্যাস্টলকে টপকে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন ইস সোধি। যেখানে মূল স্পিনার হিসেবে থাকবেন মিচেল স্যান্টনার।

অভিজ্ঞ দুই পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির সঙ্গে আছেন ম্যাট হেনরি ও লকি ফার্গুসন। এছাড়া পেস অলরাউন্ডার হিসেবে থাকছেন কলিন ডি গ্র্যান্ডহোম ও জিমি নিশাম। ইংল্যান্ডের কন্ডিশনে দারুণ খেলার সম্ভাবনা রয়েছে বোল্ট-সাউদিদের।

বিশ্বকাপ শুরুর তৃতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে নামবে উইলিয়ামসনের দল। ১ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কিউইদের বিশ্বকাপ মিশন।

Reneta

নিউজিল্যান্ড স্কোয়াড
কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, হেনরি নিকোলস, টম ল্যাথাম (উইকেটকিপার), মার্টিন গাপটিল, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কলিন ডি গ্র্যান্ডহোম, ইস সোধি, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, কলিন মুনরো, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও টম ব্লান্ডেল (উইকেটকিপার)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউজিল্যান্ড ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন গায়কের মৃত্যু

জুন ১৫, ২০২৬

গান-নাচ-আবৃত্তিতে রাজধানীতে বর্ষারবণ

জুন ১৫, ২০২৬

সীমান্ত হত্যা, পুশ-ইন ও মাদক পাচার নিয়ে দিল্লিতে সরব বাংলাদেশ

জুন ১৫, ২০২৬

কোটি দর্শকের হৃদয়জয়ী শাবানার জন্মদিন আজ

জুন ১৫, ২০২৬

সুন্দরবনে বনদস্যু ও জলদস্যুদের দৌরাত্ম্য: যেকোন মূল্যে অপরাধমুক্ত করতে কোস্টগার্ডের ঘোষণা

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT