চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিজিৎ হত্যার দুই বছর: গণজাগরণ মঞ্চের কর্মসূচি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ন ২৫, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

আগামীকাল ২৬ ফেব্রুয়ারি মুক্তমনা লেখক ও ব্লগার অভিজিৎ রায়সহ সন্ত্রাসীদের হাতে নিহত গণজাগরণ মঞ্চের সকল কর্মী ও ব্লগারদের স্মরণে দিনব্যাপী কর্মসূচি পালন করবে গণজাগরণ মঞ্চ।

গণজাগরণ মঞ্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরুর পর থেকে বিভিন্ন মৌলবাদী ও ধর্মান্ধ গোষ্ঠীর হাতে তাদের ২২ জনেরও অধিক কর্মী নিহত হয়েছেন। জাফর মুন্সী, রাজিব হায়দার থেকে শুরু করে সর্বশেষ নাজিমুদ্দিন সামাদ পর্যন্ত দীর্ঘ হয়েছে এই লাশের মিছিল।

এসব হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় একদিকে যেমন নিহতদের পরিবার ন্যায়বিচার বঞ্চিত হয়েছে, অন্যদিকে খুনিরা হয়েছে বেপরোয়া। তারা নির্বিঘ্নে একের পর এক নির্মম হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছে। যদি দ্রুত বিচার সম্পন্ন করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা যেত, তাহলে লাশের মিছিল এত দীর্ঘ হতো না। স্বাধীনতার ৪৬ বছর পরে এসেও তাই মুক্তবুদ্ধির চর্চা অরক্ষিত, উপেক্ষিত সামাজিক ন্যায়বিচার।

নিহতদের স্মরণের পাশাপাশি অবিলম্বে সকল হত্যাকান্ডের বিচার কার্যক্রমকে গতিশীল করতে গণজাগরণ মঞ্চ আগামীকাল বিকেল তিনটায় শাহবাগের প্রজন্ম চত্বরে অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, চারটায় ‘মুক্তবুদ্ধির চর্চা ও সামাজিক ন্যায়বিচার: কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ?’ শীর্ষক আলোচনা সভা এবং সন্ধ্যায় আলোক প্রজ্জ্বলন ও শাহবাগ থেকে অভিজিৎ চত্বর অভিমুখে আলোর মিছিল কর্মসূচি হাতে নিয়েছে।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এসব কর্মসূচিতে অংশগ্রহণ করে ন্যায়বিচার ও মতপ্রকাশের স্বাধীনতার বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিজিৎ রায়গণজাগরণ মঞ্চ
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT