চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধপথে মালয়েশিয়াগামী ১৩ জনকে উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৭ পূর্বাহ্ন ১৮, মে ২০১৫
বাংলাদেশ
A A

অবৈধভাবে বাংলাদেশে থেকে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন থেকে ১৩ জনকে উদ্ধার করেছে বিজিবি এবং কোষ্টর্গাড। এরমধে টেকনাফের শাহ পরীর দ্বীপ জেটিঘাট এলাকা থেকে বিজিবি’র অভিযানে ৬ জন এবং সেন্টমার্টিনের ছেড়া দ্বীপ এলাকা থেকে ৭ জনকে উদ্ধার করা হয়।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ১১ টায় এ অভিযান চালানো হয়। ৪২ বর্ডার গার্ড ব্যাটিলিয়ন এর অধিনায়ক মো. আবুজার আল জাহিদ জানান, বাংলাদেশী গরু ব্যবসায়ীদের একটি নৌকা মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে আসা ট্রলার থেকে ওই ৬ জন বাংলাদেশী নাগরিককে উদ্ধার করা হয়।

তিনি বলেন, কয়েকদিন আগে কক্সবাজার মহেশখালী এলাকা থেকে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে দালাল চক্রের সদস্যরা তাদেরকে ফিশিং বোটে করে সাগরে নিয়ে যায়।এরপর দালালরা মিয়ানমার সীমান্তে মেরুল্লার চরে ফেলে রেখে যায়।

উদ্ধারকৃতরা হলেন, নরসিংদীর মো. শাহীন মিয়া (৪২), মো. জাহিদুর ইসলাম (৩০), জয়পুরহাটের মো. জসিম উদ্দিন (১৯), পাবনার মো. শহিদুল ইসলাম (২০), চট্টগ্রামের মো. ফারুক হোসেন (২৭) ও মো. মোছা (১৯)। তাদেরকে টেকনাফ থানায় রাখা হয়েছে।

সোমবার কোষ্টগার্ডের টেকনাফ ষ্টেশন ইনর্চাজ লেঃ কমান্ডার সাঈদ হোসেন চৌধুরী জানান, রোববার দিবাগত রাতে মিয়ানমারের একটি জেলে নৌকা থেকে কোষ্টগার্ডের সেন্টমার্টিন ক্যাম্পের একটি টিম ৭ জন বাংলাদেশীকে উদ্ধার করে।

এরা হলেন, জয়পুরহাটের শাহাদত সরকার (৩৫), ঝিনাইদহের আলা উদ্দিন শেখ (২৮), মামুন মোল্লা (১৯), জসিম মুন্সি (৩৫), সিরাজগঞ্জের ইদ্রিস আলী (২০), ইসমাঈল (২২) ও ইমরান আলী (২২)।

Reneta

উদ্ধার হওয়া ব্যক্তিরা কোষ্টগার্ডকে জানিয়েছেন, সাগরে থাকা মালয়েশিয়াগামী ট্রলার থেকে দালালরা তাদের ৭ জনকে সাগরে ফেলে দেয়। এরপর মিয়ানমারের জেলেরা তাদের উদ্ধার করে বাংলাদেশর জলসীমায় এসে কোষ্টর্গাড এর কাছে তুলে দেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অবৈধ অভিবাসীঅভিবাসীমানবপাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT