চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে ডিআইজি মিজানের দুঃখ প্রকাশ

রোকসানা আমিনরোকসানা আমিন
৯:৪১ অপরাহ্ণ ০৩, মে ২০১৮
বাংলাদেশ
A A
ডিআইজি মিজান-মামলা-দুদক

অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পুলিশের ডিআইজি মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আয়কর নথির বাইরে তার কোনো সম্পদ নেই বলে তিনি দাবি করলেও দুদক সচিব জানিয়েছেন, যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতার ভিত্তিতেই ডিআইজি মিজানকে ডাকা হয়েছে।

এছাড়া ডিএমপির অতিরিক্ত কমিশনারের দায়িত্ব পালনের সময় নারী নির্যাতনের অভিযোগ উঠে ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে। গণমাধ্যমের প্রতিবেদনে তাকে ডিএমপি থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করে অভিযোগের তদন্ত শুরু করে পুলিশ হেডকোয়ার্টার্স।

পুলিশের নিজস্ব তদন্ত চলার সময় ডিআইজি মিজানের বিরুদ্ধে অভিযোগ উঠে যে তিনি নামে বেনামে প্রায় শত কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ গড়েছেন।

এসব অভিযোগ আমলে নিয়ে ১০ই ফেব্রুয়ারি তদন্তের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন। দুদকে ডেকে পাঠানো হয় ডিআইজি মিজানকে।

পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী সকাল সাড়ে নয়টায় মিজানুর রহমান দুদকে হাজির হলে তাকে প্রায় সাত ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারি। পরে গণমাধ্যমের কাছে অবৈধ সম্পদের কথা অস্বীকার করলেও এক সংবাদ পাঠিকার সঙ্গে অসদাচরণের জন্য দুঃখ প্রকাশ করেন।

Reneta

দুদক সচিবের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, যাদেরই আয়কর নথির বাইরে স্বজনের নামে সম্পদের প্রমাণ পাওয়া যাবে, তাদেরই জিজ্ঞাসাবাদ করা হবে।

আগামী ৬ই মে ডিআইজি মিজানকে ২য় দফায় জিজ্ঞাসাবাদ করার কথা জানিয়েছে দুদক। ডিঅাইজি মিজানকে প্রথম দফা জিজ্ঞাসাবাদের দিন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে নারায়ণগঞ্জ-২ আসনের সরকারদলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুকে দায়মুক্তি দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডিআইজি মিজানুর রহমানদুদকদুর্নীতি দমন কমিশন
শেয়ারTweetPin1

সর্বশেষ

এক মাসের মধ্যে রামিসা হত্যার বিচার হবে: প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

তথ্য প্রযুক্তি নির্ভর কৃষির জন্য বাজেট বরাদ্দের কথা জানালেন অর্থমন্ত্রী

মে ২৩, ২০২৬

রাজধানীতে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা: বিচারের দাবিতে পর্তুগালে প্রবাসীদের বিক্ষোভ

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আইনগত সহায়তা কার্যক্রম জোরদারে সরকারি-বেসরকারি সমন্বয়ের আহ্বান

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT