মুক্তিপনের দাবিতে বাসার বেডরুম থেকে অপহরণের ৩৬ ঘন্টার মধ্যে তিন মাসের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব। আটক করা হয়েছে অপহরনকারীকে। একই সঙ্গে অসামাজিক কার্যকলাপের অভিযোগে মাদকসহ আটক করা হয়েছে ২৮ কলেজ ছাত্রকে। আটক করে জিঞ্জাসাবাদ করা হচ্ছে তাদের।
ইলেকট্রিশিয়ান পরিচয়ে জিনজিরা রিভারভিউ সোসাইটি অ্যাপর্টমেন্টের ফ্লাটবাড়ী থেকে ওষুধ কোম্পানীর প্রতিনিধির তিন মাসের শিশু সন্তানকে চুরি করে টেলিফোনে ২ লাখ টাকা মুক্তিপন দাবি করা হয়। থানায় জিডি না করে র্যাবের দশম ব্যাটালিয়ানে যান শিশু কিনারা নহমান শিনের বাবা।
মুক্তিপন আদায়ের সময় র্যাবের জালে ধরা পরে অপহরনকারী সুমন। র্যাব দশম ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর এ বিষয়ে জানান।
শিশু উদ্ধার অভিযানের সময়ই এক কিলোমিটার দুরে একটি কমিউনিটি সেন্টারে অভিযান চালায় র্যাব। আটক করা হয় দেশের বিভিন্ন জেলা থেকে জড়ো হওয়া ২৪ জন কলেজ ছাত্রসহ ২৭ জনকে। আটক হয় কমিউনিটি সেন্টারটির মালিকও ।
তাদের কাছে পাওয়া যায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। মাদক আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয় তাদের।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








