চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরিবর্তিত একাদশ নিয়ে সিরিজ জয়ে চোখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে টস হেরে আগে ব্যাটিং করার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। দিল্লিতে জেতা প্রথম ম্যাচের একাদশ নিয়েই সিরিজ জয়ে চোখ রেখেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতও নেমেছে অপরিবর্তিত থেকে।

বৃহস্পতিবার সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটা জিততে পারলেই ইতিহাস গড়বে বাংলাদেশ। গড়বে ভারতের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টি সিরিজ জয়ের কীর্তি।

হারলেও অবশ্য সুযোগ থাকছে। সেক্ষেত্রে নাগপুরে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টির দিকে নজর রাখতে হবে। প্রথম ম্যাচে দিল্লিতে ৭ উইকেটে জিতে এগিয়ে সফরকারীরা।

রাজকোটের এই ম্যাচটা প্রায় ভেস্তেই যেতে বসেছিল সাইক্লোন ‘মহা’র কারণে। বুধবার সন্ধ্যায় একদফা তাণ্ডব বয়ে গেছে স্টেডিয়ামের উপর দিয়ে। হয়েছে ভারী বৃষ্টি। তবে বৃহস্পতিবার সকাল হতেই ঝলমলে রোদ। এখন জমজমাট লড়াই দেখার অপেক্ষায় দুদেশের সমর্থকরা।

কোহলির বিশ্রামে নেতৃত্বে থাকা ভারত দলপতি রোহিত শর্মা এদিন ইতিহাসের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শততম টি-টুয়েন্টি খেলতে নেমেছেন। প্রথমজন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম ও আফিফ হোসেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ দলের ভারত সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT