চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুমোদিত বেসরকারি টিভি চ্যানেল ৪৪টি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩১ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
টিভি

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, বর্তমানে দেশে ৪৪টি অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল রয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেসরকারি টিভি চ্যানেল স্থাপনের জন্য কোনো আবেদন চাওয়া হয়নি। নতুন বেসরকারি টিভি চ্যানেল অনুমোদনের কোনো প্রক্রিয়াও চলমান নেই।

বর্তমানে চট্টগ্রাম কেন্দ্র থেকে বিটিভির ৬ ঘণ্টা স্যাটেলাইট সম্প্রচার কার্যক্রম চলছে এবং ওই অনুষ্ঠান বিশ্বের প্রায় ৬০টি দেশে সম্প্রচারিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, এছাড়াও সার্বক্ষণিক টেরিস্ট্রিয়াল সম্প্রচারের লক্ষ্যে ২৩ কোটি ৯৯ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের জুন মেয়াদে ‘বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র পাহাড়তলীতে ট্রান্সমিটিং টাওয়ার ভবন নির্মাণ এবং ট্রান্সমিটিং যন্ত্রপাতি স্থাপন’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নাধীন রয়েছে।

তিনি যোগ করেন, এই প্রকল্পের আওতায় ড্রামা ও নিউজ স্টুডিওর যন্ত্রপাতি, ডিজিটাল স্যাটেলাইট আর্থ স্টেশনসহ শীতাতপ যন্ত্রপাতি, স্টুডিও লাইটিং যন্ত্রপাতি, ডিজাইন শাখার গ্রাফিক্স কম্পিউটার ও ওয়ার্কশপ যন্ত্রপাতি, ইএনজি ও ইএফপি ক্যামেরা, ভিটিআর ইত্যাদি যন্ত্রপাতি সংগ্রহ ও সংস্থাপন করা হয়েছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এ চ্যানেলের মাধ্যমে চট্টগ্রাম বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য ও বিনোদনের পাশাপাশি সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের প্রচার প্রচারণা সম্ভব হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিভি
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT