চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুমতি ছাড়াই বিমানবন্দরে সোহেল তাজের সুটকেসের তালা ভেঙে তল্লাশি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৯ পূর্বাহ্ণ ২৩, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
সোহেল তাজ

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছাতে না পৌঁছাতেই অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হলো বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে।

তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র ফেরার সময় এ ঘটনা ঘটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর কেউ একজন তাকে না জানিয়েই তার সুটকেসের তালা ভেঙে তল্লাশি চালায়।

এ বিষয়ে ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজস্ব ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন সোহেল তাজ। সেখানে তিনি লিখেছেন, ‘ঢাকা বিমানবন্দরে কেউ একজন আমার সুটকেসের তালা ভেঙেছে এবং আমার অনুমতি ছাড়াই সেখানে তল্লাশি চালিয়েছে। সুটকেসে আমার বাবাকে নিয়ে লেখা কিছু বই ছিল। আমি ২২ অক্টোবর, ২০১৭ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ফিরেছি এবং ফিরেই আমার সুটকেসটা খোলা অবস্থায় পেলাম। আমার নাম স্পষ্টভাবে সুটকেসের নেমট্যাগে লেখা ছিল।’

স্ট্যাটাসের সঙ্গে তালা ভাঙা সুটকেসের ছবিও যোগ করেছেন তিনি।





তাজউদ্দীন আহমদের সবচেয়ে ছোট ছেলে সোহেল তাজ ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। কিন্তু একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে সোহেল তাজ পদত্যাগ করেন। এরপর ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি।

মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর সোহেল তাজের আবারও মন্ত্রিসভা এবং দলের গুরুত্বপূর্ণ পদে ফিরে আসা নিয়ে বিভিন্ন সময়ে নানা ধরণের গুঞ্জন শোনা গেছে। তবে সেগুলো শেষ পর্যন্ত আর বাস্তব হয়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিমানবন্দরে তল্লাশিসোহেল তাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে ক্যাম্পেইন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT