চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিতর্কিত-অনুপ্রবেশকারী প্রায় ১৬০০ জনের তালিকা করেছে আওয়ামী লীগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

অনুপ্রবেশ ঠেকাতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের সম্মেলনকে সামনে রেখে প্রায় ১৬০০ জনের একটি তালিকা করেছে আওয়ামী লীগ। তালিকাটি সাংগঠনিক বিভাগের দায়িত্বে থাকা যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার ধানমন্ডি’র আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেছেন: এই তালিকা করার কাজ ৬ মাস আগ থেকেই শুরু করেছিলাম। এটি করা হয়েছে যেন বিতর্কিত কিংবা কোন অনুপ্রবেশকারী কাউন্সিলে দলে জায়গা না পায়, সেটিকে সামনে রেখে।

Banglabid

দলীয় সূত্র এবং গোয়েন্দা সূত্রকে কাজে লাগিয়ে এ তালিকা প্রস্তুত করা হয়েছে জানিয়ে তিনি বলেন: বিতর্কিতদের যাতে অনুপ্রবেশ না ঘটে, সে জন্য সতর্ক আছি। অনুপ্রবেশকারীদের একটি তালিকা তৈরি করেছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলীয় কার্যালয়ে তালিকা পাঠিয়ে দিয়েছেন।

চ্যানেল আই অনলাইনের কাছে থাকা তথ্যমতে, প্রায় ১৬০০ বিতর্কিত ও অনুপ্রবেশকারীর নামের ওই তালিকা আলাদা আলাদা সেটে ফটোকপি করার কাজ চলছে। ফটোকপি শেষ হলে আওয়ামী লীগের দপ্তর থেকে স্ব-স্ব ইউনিটের দায়িত্ব প্রাপ্ত যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকদের হাতে তালিকাটি তুলে দেওয়া হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: তালিকা বিষয়ে বিভাগীয় দায়িত্বশীল নেতাদের সঙ্গে আলোচনা করেছি। শাখা ও সহযোগী সংগঠনের সম্মেলনের ক্ষেত্রে তালিকা দেখেই ব্যবস্থা নেবেন, যাতে তালিকায় যাদের নাম আছে তারা আবারও অনুপ্রবেশ করতে না পারে।

Reneta

ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা, জেলা, পৌরসভাসহ সব কমিটি গঠনতন্ত্রের ভিত্তিতে করতে সংশ্লিষ্ট নেতাদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন: কমিটি গঠনে গঠনতন্ত্রের ব্যত্যয় যেন না ঘটে। দেশের বিভিন্ন জেলা, উপজেলা, ওয়ার্ড, পৌরসভা ও মহানগরে কাউন্সিল হচ্ছে। অনেক স্থানে কাউন্সিল শেষ হয়েছে। ২০টি জেলায় সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। সারাদেশে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করা হয়েছে। এর আগে আমরা বিভাগীয় পর্যায়ে প্রতিনিধি সভা, রোডমার্চ করেছি। ২২ বছর পর কুমিল্লা মহানগর কমিটি গঠন করা সম্ভব হয়েছে। এর আগে সেখানে কোনো কমিটি ছিল না। নারায়ণগঞ্জ, ফেনীসহ এ পর্যন্ত ৩০টি স্থানে পূর্ণ কমিটি হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন: আগামীকাল শুক্রবার থেকে সড়কে নতুন আইন কার্যকর হতে যাচ্ছে। আইনটি প্রয়োগের পর বোঝা যাবে সাধারণ মানুষের জন্য সেটা কতটা কার্যকর হবে।

তিনি আশা করেন, আইন মেনে চালকরা গাড়ি জালালে দুর্ঘটনা কমবে। রাস্তায় নসিমন-করিমনসহ ছোট ছোট গাড়ি চলাচল করলে দুর্ঘটনার চেয়ে মৃত্যুর হার বেশি।

সংবাদ সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল, খালিদ মাহমুদ চৌধুরীসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি তেল আমদানিতে প্রস্তাবিত নীতিমালা, ‘বিশেষ সুবিধা’ নিয়ে যা বলল সরকার

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন হাজার হাজার ভারতীয় নাগরিককে বহিষ্কার করছে কানাডা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ছাড়া ঘটনাবহুল এইচএসসি পরীক্ষা শেষ, ফল প্রকাশের সম্ভাব্য সময় ঘোষণা

আগস্ট ৮, ২০২৬

এফডিসিতে শুরু ‘বরবাদ’ নির্মাতার ‘লাপাত্তা’র শুটিং

আগস্ট ৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

আবারও দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জারি, নেপথ্যে কোন ৪ শঙ্কা

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT