চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনন্তকে ভিসা না দেওয়ায় সুইডেনে ঢাকার সুইডিশ দূতাবাসের সমালোচনা

আমিনুল ইসলামআমিনুল ইসলাম
১০:২৮ পূর্বাহ্ন ১৩, মে ২০১৫
মতামত
A A

ব্লগার অনন্ত বিজয় দাশকে “সুইডিশ পেন” আমন্ত্রণ জানিয়েছিলো ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম দিবস উপলক্ষে বক্তৃতা করার জন্য। “পেন” হচ্ছে আন্তর্জাতিক একটি সংস্থা যারা সাহিত্য এবং বাক-স্বাধীনতাকে উ‍ৎসাহ করে।

ওদের আমন্ত্রণপত্র নিয়ে অনন্ত বাংলাদেশের সুইডেন দূতাবাসে ভিসার জন্য আবেদন করেছিলেন। আক্ষেপের বিষয় হচ্ছে দূতাবাস তাঁকে ভিসা দেয়নি। ভিসা রিফিউজাল পত্রে তারা লিখেছে, “আপনি এমন ক্যাটাগরিতে পড়েন যেখানে আপনাকে ভিসা দেয়া হলে আপনি সেখানে গিয়ে সেনজেন এরিয়া ছেড়ে আর দেশে ফেরত আসবেন না। এছাড়া আপনার ভিসার তেমন জরুরি দরকার নেই!”

ভিসা না পাওয়ার পর অনন্ত “সুইডিশ পেনের” সাথে যোগাযোগ করেছিলেন। ওরা অনন্তকে আপিল করতে বলেছিলো। দুই একদিনের মাঝেই হয়তো আপিল করা হতো। কিন্তু তার আগেই মৃত্যুর ভিসা দিয়ে ওকে হত্যা করা হলো।

দূতাবাস যা বোঝাতে চেয়েছে, তা হচ্ছে যেহেতু অনন্ত লেখালেখি করেন এবং হুমকির মাঝেই আছেন; তাই হয়তো সুইডেনে গিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়ে ফেলবেন।

প্রশ্ন হচ্ছে সুইডেনের দূতাবাস যে কারণ দেখিয়ে অনন্তকে ভিসা দিলো না, সেটি যদি সত্যি সত্যিই কারণ হয়; তাহলে তো বাংলাদেশে যারা বাক-স্বাধীনতার পক্ষে কথা বলেন, তাদের কারোই সুইডেনের ভিসা পাওয়ার কথা না। কারণ তারা কোনো না কোনোভাবে হুমকি পেয়েই থাকেন। যারা হুমকি পান তারা সবাই কি বিদেশে গিয়ে থেকে যান?

যদি থেকে না যান তাহলে অনন্তকে কেনো ভিসা দেয়া হলো না! আর অনন্ত যদি আশ্রয়ও চাইতেন তাতে দোষের কি ছিলো! এমন তো না সুইডেন কাউকে রাজনৈতিক আশ্রয় দেয় না। আর অনন্ত যে হুমকির মাঝে ছিল সেটি তো প্রমাণিত।

Reneta

“সুইডিশ পেন” তাদের ওয়েবসাইটে এর প্রতিবাদ করেছে এবং বাংলাদেশে সুইডেনের দূতাবাসের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছে যে, কেনো অনন্তকে ভিসা দেয়া হলো না। সুইডেনের রেডিও এবং টেলিভিশনেও এ নিয়ে সংবাদ পরিবেশিত হয়েছে। একে অবশ্যই যথেষ্ট ভাবনার বিষয় উল্লেখ করে বিষয়টিতে দূতাবাসের ব্যাখ্যা দাবি করেছে।

শুধু এজন্যই ব্যাখ্যা দেওয়া উচিত না যে ভিসা পেলে অনন্ত হয়তো বক্তৃতার পর কয়েকদিন ঘুরে বেড়ানো উপলক্ষে এখন সুইডেনে থাকতেন, তাকে এভাবে মরতে হতো না। ব্যাখ্যাটি এজন্যও জরুরি যে তা না হলে বাংলাদেশী লেখকদের জন্য একটি খুব খারাপ উদাহরণ হয়ে থাকবে। ভবিষ্যতে ইউরোপের কোনো দেশের ভিসার জন্য আবেদন করলে তারা এই প্রেক্ষাপট দেখিয়ে ভিসা প্রত্যাখ্যান করতে পারে। 

আমিনুল ইসলাম: শিক্ষক ও গবেষক। গবেষণার বিষয়বস্ত ‘অভিবাসী ও উদ্বাস্তু এবং তাদের পুনর্বাসন প্রক্রিয়া’। ইমেইল: [email protected]

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্ত বিজয়অভিজিৎআল কায়েদাব্লগারব্লগার খুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ, বিকালে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ দলীয় জোটের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জামায়াত জোটের বিজয়ীরা শপথ নেবেন, রাজপথেও থাকবেন’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

টানা তিন জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

কারাগারে উপজেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT