চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতীত থেকে শিক্ষা নিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান নাসিমের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ন ২৭, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

৭৫’এ বাকশাল এবং ওই সময়ের রাজনৈতিক পরিস্থিত স্মরণ করে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন: ৭৫’এ সবাই বাকশাল হয়ে গিয়েছিলো। তারপরও আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছিলাম। আমাদের সেখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক থাকতে হবে। 

বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন: সবাইকে আওয়ামী লীগ বানালে হবে না। আজকে সবাই আওয়ামী লীগ হয়ে গেছে। আওয়ামী লীগের বাইরে কাউকে খুঁজে পাওয়া যায় না। ৭৫ এ সবাই বাকশাল হয়ে গিয়েছিলো। তখন অন্য কাউকে খুঁজে পাওয়া যায়নি। তারপরও আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। সবাইকে সবসময় সত্য কথা বলে দেশকে এগিয়ে নিতে হবে।

এসময় গণতান্ত্রিক রাজনীতিতে শক্তিশালী বিরোধীদল থাকার প্রয়োজনীয়তা তুলে ধরে বিএনপিকে ভয় ছেড়ে রাজনীতির মাঠে আসার আহ্বান জানিয়ে বলেন: আওয়ামী লীগ কখনও প্রত্যাশা করে না দেশ বিরোধীদল মুক্ত হোক কিংবা বিরোধী দল দুর্বল হোক। বিএনপি ভয় পেয়ে লড়াই, সংগ্রাম ও নির্বাচন থেকে পালিয়েছে। তাদের উচিত ভয় ছেড়ে রাজনীতিতে ফিরে আসা।

গত কিছুদিন থেকেই বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে অভিযোগ করা হচ্ছিলো,‘সরকার চায় না দেশে কোন বিরোধী দল থাকুক’।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠের আহ্বান জানান নসিম। তিনি বলেন: আপনারা (বিএনপি) পার্লামেন্টে আসুন, আপনাদের বক্তব্য তুলে ধরুন। যে কজনই একাদশ জাতীয় সংসদে নির্বাচিত হয়েছেন, ওই সকল নির্বাচিত জনপ্রতিনিধিদের উচিত হবে না তাদের যারা ভোট দিয়েছে তাদের বঞ্চিত করা। কান্নাকাটি করে কিংবা বিদেশিদের কাছে নালিশ দিয়ে রাজনীতি হবে না। নালিশের রাজনীতি চলবে না।

Reneta

এসময় তিনি চকবাজারের চুরিহাট্টির অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করে বলেন: কলকারখানা, গোডাউন আবাসিক এলাকায় থাকতে পারে না। ব্যবসায়ীদের বুঝতে হবে আবাসিক এলাকায় কেমিক্যালের গুদাম থাকলে এ ধরনের ঘটনার আবারও ঘটতে পারে। কেমিক্যাল গোডাউনগুলোকে কেরানীগঞ্জ হস্তান্তর করতে হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না।

এর আগে, জাতীয় জাদুঘরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় নাসিম বলেন: বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে আন্দোলন অথবা আদালতের মাধ্যমেই মুক্ত করতে হবে। শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা থাকায় ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বেই আগামী ৫ বছর দেশ সঠিক পথে পরিচালিত হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগবাকশালমোহাম্মদ নাসিম
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT