ইংল্যান্ডে উড়ন্ত শুরুর একদিন পরই অচেনা রূপ বাংলাদেশের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমানের। ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্টে নিজের প্রথম ম্যাচে চার উইকেট পেলেও দ্বিতীয় ম্যাচে খালি হাতে মাঠ ছাড়তে হয়েছে তাকে। মোস্তাফিজের খারাপ দিনে ব্যর্থ তার দলও। ম্যাচে সারের কাছে ৬ উইকেটে হেরেছ কাটার মাস্টারের দল।
ওভালে ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন মোস্তাফিজ। প্রথম চার বলে মাত্র দুই রান দিলেও শেষ দুই বলে পরপর দুটো চার মারেন জেসন রয়। ফলে প্রথম ওভারে খরচ হয় ১০ রান।
ইনিংসের ১৩তম ওভারে ফিরে মাত্র চার রান দেন মােস্তাফিজ। এরপর ১৭তম ওভার ও নিজের তৃতীয় ওভারে দেন ৯ রান। আর নিজের শেষ ও ম্যাচের ১৯ তম ওভারে ৮ দেন তিনি। শেষ পর্যন্ত ৩ দশমিক ২ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন কাটার মাস্টার।
প্রথম ব্যাট করে ৬ উইকেটে ১৫৩ রান করেছে সাসেক্স। সর্বোচ্চ ৪৫ রান করেন ক্রেইগ ক্যাশোপা। আর রিস ন্যাশ করেন ৩৯ রান।
আগামী ২৮ জুলাই পরের ম্যাচে মোস্তাফিজের সাসেক্সের প্রতিপক্ষ গ্লামারগন।







