বলিউডের অ্যাকশন কিং সুপারস্টার অক্ষয় কুমারের বিপরীতে নায়িকা হতে যাচ্ছেন ‘বেবিডল’ খ্যাত সানি লিওনি। খুব শীঘ্রই ‘এক পেহেলি লীলা খ্যাত’ সানিকে দেখা যাবে প্রভুদেবার পরিচালিত অক্ষয়’র ‘সিং ইজ ব্লিং’ ছবিতে।
আর এর এই গুরুত্বপূর্ণ ব্রেকের মধ্য দিয়ে এক নতুন মোড় নিতে যাচ্ছে ‘জিসম টু’ দিয়ে ২০১২ সালে বলিউড জগতে পা রাখা এই নায়িকার। কেননা এই প্রথম বলিউড ইন্ড্রাস্ট্রিজের কোনো এ ওয়ান ক্লাসের সুপারস্টারের বিপরীতে কাজ করার দুর্লভ সুযোগ পাচ্ছেন সানি।
সানির অতীত ইতিহাসের জন্য এপর্যন্ত বহু টপ সুপারস্টার তার সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন। কিন্তু এবার মনে হয় অতীতের গ্লানি মুছে ভাগ্য ফিরছে এই নায়িকার।
এই বিষয়ে সানি ও তার স্বামী ডেনিয়েল ওয়েবারের সঙ্গে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস কথা বলতে চাইলে তারা কোনো মন্তব্য করেননি। প্রভুদেবা তার পরিচালিত ‘সিং ইজ ব্লিং’ ছবিতে নায়িকার চরিত্র বাড়ানোর জন্য কারিনা কাপুর, কৃত্বি শেনন ও অ্যামি জ্যাকসেনের পাশাপাশি সানিকে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আগামী অক্টোবরে মুক্তি পাওয়ার কথা তার এই অ্যাকশন, কমেডি ও রোমান্স এর পারফেক্ট সংমিশ্রণে তৈরি ‘সিং ইজ ব্লিং’ এর। আর প্রভুদেবা আগেই বলেছেন তার ছবিতে নায়িকার চরিত্র নিষ্ক্রিয় পুতুলের মতো থাকেনা। নায়কের পাশাপাশি নায়িকার চরিত্রেরও গুরুত্ব থাকে।কাজেই বলা যায় সানির ভক্তরা সুন্দর একটি চরিত্রে তার অভিনয় দক্ষতা দেখার অপেক্ষায় থাকবেন বৈকি।






