চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অক্টোবরে শোবিজ বিদায়, নভেম্বরে বিয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২০
বিনোদন
A A

গেল অক্টোবরের শুরুতেই ১৫ বছরের অভিনয় ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়ে চমকে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী সানা খান! মাস দেড়েকের ব্যবধানে আরো একবার চমকে দিলেন এই অভিনেত্রী!

বিগ বস সিজন ৬-এর সুবাদে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন সানা। সালমান খানের ঘনিষ্ঠ নায়িকা হিসেবেই বলিউডে পরিচয় তার। গেল মাসে বলিউড ছাড়াও ঘোষণা দিয়ে ডুব দিয়েছিলেন তিনি। আর এবার ফিরলেন বিয়ের সংবাদ নিয়ে!

শুক্রবার রাতে সুরাটে ‘জয় হো’ খ্যাত এই অভিনেত্রী বিয়ে করেছেন। স্পটবয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, সানার বিয়ে হয়েছে মুফতি অনসের সঙ্গে।

সানা খান ও মুফতি অনসের এই জাঁকজমকহীন বিয়ের আসরের প্রথম ছবি ও ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। জানা গেছে ‘বিগ বস’ খ্যাত অপর তারকা এজাজ খানের সৌজন্যেই নাকি মুফতি অনসের সঙ্গে প্রথম পরিচয় সানার। বিয়ের আসরে মাথায় সাদা হিজাব, পরনেও দুধসাদা পোশাকে পাওয়া গেল সানাকে। কনের সঙ্গে সাযুজ্য রেখে সাদা কুর্তা-পাজামায় সেজেছিলেন সানার বর।

পরিবার ও হাতেগোনা বন্ধুদের উপস্থিতিতেই বসেছিল এই বিয়ের আসর। ভিডিওতে নবদম্পতিকে সৌজন্য বিনিময় করতে দেখা গেল, এরপর কেক কেটে নতুন জীবনের সেলিব্রেশন করলেন সানা খান!

অক্টোবরের ৮ তারিখে নিজের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে সানা একটি দীর্ঘ বার্তা পোস্ট করে গ্ল্যামার দুনিয়া থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন- ‘আমার সবচেয়ে খুশির মুহূর্ত। আল্লাহ আমায় পথ দেখাক এই যাত্রায়। আমাকে নিজেদের দোয়ায় স্মরণে রাখবেন’।

Reneta

সানা আরও লেখেন, পৃথিবীতে জন্ম নিয়ে মৃত্যু পরবর্তী জীবনের উন্নতির জন্য কাজ করা দরকার। সৃষ্টিকর্তার নির্দেশ মতো যদি একজন ভৃত্য তার জীবন যাপন করেন তাহলেই ভালো। সবসময়ে অর্থ ও খ্যাতির পিছনে ছুটে বেড়ানোর অর্থহীন।

বিগ বস তারকা যোগ করেন- ‘আমি ঘোষণা করছি আজ থেকে আমি শোবিজের দুনিয়া, সেই জীবনশৈলীকে আমি বিদায় জানাচ্ছি। আজ থেকে আমি মানব সেবার জন্য কাজ করব এবং সৃষ্টিকর্তার নির্দেশ মেনে চলব। প্রত্যেক ভাইবোনকে আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করতে বলছি যাতে আমায় এই কাজে তিনি অনুমতি দেন এবং আমার সব ভুল-ত্রুটি মাফ করে উনি আমায় গ্রহণ করেন’।

২০১২-১৩ সালে বিগ বসের মঞ্চে সিজন ৬- এর ফাইনালিস্ট ছিলেন সানা। এই শোয়ের জেরেই খ্যাতির শিখরে পৌঁছান নায়িকা। যদিও গ্ল্যামার দুনিয়ায় তার পথচলা শুরু ২০০৫ সালে। হিন্দির পাশাপাশি তামিল,তেলুগু ছবিতেও অভিনয় করেছেন সানা- তবে তার ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য ছবি নিঃসন্দেহে সালমান খানের সঙ্গে ‘জয় হো’ এবং ইরোটিক থ্রিলার ‘ওয়াজাহ তুম হো’। সানাকে শেষ দেখা গিয়েছে হটস্টারের ‘স্পেশ্যাল ওপস’ ওয়েব সিরিজে।

এর আগে গত বছরই বলিউডকে চিরতরে বিদায় জানান অভিনেত্রী জায়রা ওয়াসিম। জানান ‘ইমানের প্রতি দায়বদ্ধ’ থাকতেই এই সিদ্ধান্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয় হোবলিউডবিদায়লিড বিনোদনশোবিজসানা খানসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT