চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার তথ্য গোপন রাখতে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র: মার্ক জুকারবার্গ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪১ অপরাহ্ন ২৭, আগস্ট ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে পাঠানো একটি চিঠিতে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ দাবি করেছেন, দেশে করোনা পরিস্থিতিসহ নানা বিষয় ‘সেন্সর’ করতে মেটাকে চাপ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

আনন্দবাজার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হাউস প্রতিনিধিকে উদ্দেশ্য করে লেখা ওই চিঠিতে জুকারবার্গ লিখেছেন, ২০২১ সালে হোয়াইট হাউসসহ বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা করোনা পরিস্থিতি গোপন করার জন্য মেটার ওপর চাপ সৃষ্টি করতেন। এ ছাড়াও ‘সেন্সর’ করা হত আরও নানা বিষয়। আমরা রাজি না হলে তারা বিরক্ত হতেন।

তিনি বলেন, যদিও শেষ পর্যন্ত কোন কন্টেন্ট রাখা হবে, আর কোনটি হবে না, তা আমরাই ঠিক করতাম। কিন্তু এখন বুঝতে পারি, সে সময়ে আমাদের আরও স্পষ্টবাদী হওয়া উচিত ছিল। আমি দুঃখিত। বাইডেন সরকার যা করেছে তা ভুল। বাইরে থেকে আসা কোনও চাপের মুখেই নিজেদের নিয়ম বদলাবে না মেটা। ভবিষ্যতে এ রকম কোনও ঘটনা ঘটলে তার কড়া বিরোধিতা করবে তারা।

এ ছাড়াও তিনি লিখেছেন, সে সময় বাইডেনের পরিবারের বিরুদ্ধে উঠেছিল দুর্নীতির অভিযোগ। প্রাথমিকভাবে জানা যায়, খবরটি ভুয়া। রাশিয়া এই খবরটি ছড়াচ্ছে। আমরা পোস্টটি সরিয়ে দেই। অথচ পরে আমরা জানতে পারি, খবরটি ছড়ানোর ক্ষেত্রে রাশিয়ার হাত নেই। পোস্টটি সরানোও আমদের অনুচিত হয়েছে। আমরা নিশ্চিত করতে চাই যাতে এমন ঘটনা ভবিষ্যতে না ঘটে। ভবিষ্যতে কোনও বিষয়ের সত্যতা যাচাই করার আগে আমরা পোস্ট সরাব না।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাজুকারবার্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনে ৮,৭৭০ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ৯০% কেন্দ্রে সিসি ক্যামেরা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিশ্বকাপ শেষ লঙ্কান তারকা হাসারাঙ্গার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে…

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT