চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতীতে জিয়াউর রহমানের অবদানকে নানাভাবে খাটো করা হয়েছে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ন ২৭, মার্চ ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

অতীতে জিয়াউর রহমানকে ও দেশের জন্য তার অবদানকে নানাভাবে খাটো করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তারেক রহমান বলেন, ১৯৭২ সালের ২৬ মার্চ শহিদ জিয়ার লেখা ‘একটি জাতির মুক্তি’ প্রবন্ধটি প্রকাশিত হয়। সেসময় মুক্তিযুদ্ধ মাত্র শেষ হয়েছে। তখন একজন মুক্তিযোদ্ধাও এ বইয়ের কোনো বিষয় নিয়ে বিরোধিতা করেন নাই। এতেই প্রমাণ হয় শহিদ জিয়া দেশের মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র।

আজ শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভায় উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, অতীত নিয়ে সবসময় পরে থাকলে এক চোখ অন্ধ, আর অতীতকে ভুলে গেলে দু’চোখই অন্ধ। অতীতকে ভুলে যাওয়া যাবে না, আবার অতীত নিয়ে এত বেশি চর্চা হয়েছে, যা ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করেছে।

প্রধানমন্ত্রী বলেন, আলোচনা-সমালোচনা ও গবেষণার নামে এমন কোনো কিছু করা যাবে না, যা মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করে।

তিনি বলেন, আকাঙ্খা সীমাহীন হলেও, সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। ঐক্যবদ্ধভাবে সবাই মিলে দেশের জন্য কাজ করলে স্বনির্ভর বাংলাদেশ গঠন করা সম্ভব।

Reneta

এর আগে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরে আবারও স্বাধীনতাবিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। যারা পাকিস্তানী হানাদারদের সহযোগিতা করেছে, যারা দেশের মা-বোনদের সম্ভ্রম হানিতে সহযোগিতা করেছে, সেই অপশক্তি আবার নানা ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: একটি জাতির মুক্তিপ্রধানমন্ত্রী তারেক রহমানমুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্রসাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা

মার্চ ২৯, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী আবারও রিমান্ডে

মার্চ ২৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ আরও বিস্তৃত হয়েছে

মার্চ ২৯, ২০২৬

দু’য়েকটি অনাকাঙ্খিত ঘটনা ঘটলেও ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে: সড়ক পরিবহণ মন্ত্রী

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের বসন্ত: গোলাপি ফুলে রাঙা লিসবনের অনন্য রূপ

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT