চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধু কনককে দেয়া কথা রাখলেন জিয়া!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ন ২১, মার্চ ২০২৩
বিনোদন
A A

দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’ এর দলনেতা, বেইজ গিটারিস্ট জিয়াউর রহমান জিয়া। সংগীতে তার প্রায় তিন দশকের ক্যারিয়ার। এই সময়ের মধ্যে নিজের ব্যান্ডের বাইরে সুর, লেখা কিংবা বাজানো- কোনো ভূমিকাতেই দেখা যায়নি তাকে। তবে এবার খুব কাছের বন্ধুর জন্য নিজের ব্যান্ডের বাইরে বিশেষ ভূমিকায় জিয়া!

সেই বন্ধুটির জন্য ‘পারাপার’ নামে একটি গান লিখেছেন তিনি। গানটির সুরও করেছেন। এরইমধ্যে গানটি ইউটিউ ও স্পটিফাইয়ে রিলিজও পেয়েছে। পাচ্ছে প্রশংসা। কিন্তু যে বন্ধুটির জন্য প্রথমবার ব্যান্ডের বাইরে জিয়া, সেই বন্ধুটি কে?

বন্ধুটি আর কেউ নয়, তিনিও সংগীতের পরিচিত মানুষ। বলছি কনক আদিত্যের কথা। যাকে বহু আগে একটি গান হলেও করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জিয়া। অবশেষে বন্ধুর জন্য সেই গানটি করলেন। হলেন কিছুটা ভারমুক্ত।

উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে জিয়া বলেন,“আমার বন্ধু কনক আদিত্যকে কথা দিয়েছিলাম একটা গান আমি করে দেবো। এই উদ্দেশ্য নিয়ে ‘বৃষ্টিকাব্য’ করেছিলাম বছর দশেক আগে। সংগত কারণে শিরোনামহীন থেকেই রিলিজ হয় ‘বৃষ্টিকাব্য’। এবার, দশ বছর পর ‘পারাপার’ দিয়ে দ্বিতীয় প্রচেষ্টা সফল হয়েছে। এখন আর কেউ বলতে পারবে না, ‘৩৩ বছর কেটে গেলো কেউ কথা রাখেনি’।”

জিয়া বলেন, ‘আমার মিউজিক্যাল জার্নিতে শিরোনামহীন এর বাইরে কখনই কোনো গান তৈরি করিনি। কেউ খেয়াল করেছেন কিনা জানি না, আমি শিরোনামহীন এর জন্য এক্সক্লুসিভ রেখেছি নিজের সুর, লেখা। কোলাবোরেশান করেছি, বাজিয়ে দিয়েছি, প্রডাকশন করে দিয়েছি, মিক্স/ মাস্টার করে দিয়েছি, সহযোগিতা করেছি… কিন্তু, কখনোই নিজের ক্রিয়েশন ব্যান্ডের বাইরে থেকে রিলিজ করিনি।’

বন্ধুর জন্য নতুন গান ‘পারাপার’কে তাই স্পেশাল বলছেন তিনি। পারাপার কোন ধরনের গান, এ বিষয়ে জিয়া বলেন, “এটি ভয়ানক নিঃসঙ্গ অনুভূতির গান, নিজের ভেতরে হাহাকার আর আর্তচিৎকারের গান। সব কথা সবাই বলতে পারে না। ভেতরেই থেকে যায়…। বেদনার অনুভূতি নীল থেকে গভীর নীল হয়। হৃদয়ে বেঁচে থাকে অসহায় বনসাই। এটি মিলিয়ন মিলিয়ন ভিউয়ের ট্রেন্ডিং গান নয়। কিন্তু, কেবল একজন শুনলেও সে যদি নিজে থেকে দ্বিতীয়বার শোনার আগ্রহ প্রকাশ করে; সেখানেই আমার সার্থকতা।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কনক আদিত্যগানজিয়াজিয়াউর রহমান জিয়াবন্ধুলিড বিনোদনশিরোনামহীন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের ৬ষ্ঠ দিনে যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

মার্চ ২৬, ২০২৬

অভিনেত্রী মৌসুমী হামিদের সংসারে ভাঙন

মার্চ ২৬, ২০২৬
সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT