চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিয়া বঙ্গবন্ধুর খুনিদের প্রতিষ্ঠিত করেছিলেন: নসরুল হামিদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০১ অপরাহ্ন ২৬, আগস্ট ২০২২
রাজনীতি
A A
নসরুল হামিদ

নসরুল হামিদ

জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের প্রতিষ্ঠিত করেছেন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান পাকিস্তানের সাথে একযোগ হয়ে খুনিদের বিভিন্ন দূতাবাসে পাঠিয়ে পুরস্কৃত করেন। ১৫ আগস্টের পর হাজার হাজার আওয়ামী লীগ নেতাকে বন্দী করেছিলেন সামরিক শাসক জিয়াউর রহমান। শত শত লোককে বিনা বিচারে ফাঁসিতে ঝুলিয়েছিলেন।’

আওয়ামী লীগ ও স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে সমূলে বিনাশ করতে সব আয়োজন করেছেন জিয়াউর রহমান বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি তরুণ প্রজন্মকে ইতিহাস চর্চার করার আহবান জানান।

তিনি অভিযোগ করে বলেন, দেশের খনিজ সম্পদ নিয়ে আপোস না করায় ২০০১ সালের নির্বাচনে দেশি বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে আড়াই কোটি ভুয়া ভোটারের তৈরি করে শেখ হাসিনাকে পরাজিত করা হয়। ষড়যন্ত্রীকারীরা বিভিন্ন সময় জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে।

তিনি বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় আসলেই একদল দুর্বৃত্ত দেশ বিদেশে ষড়যন্ত্র শুরু করে।’

Reneta

বিএনপির মুখে সমালোচনাকে ‘ভূতের মুখে রামরাম’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘২০০১ পরবর্তী সময়ে কেরানীগঞ্জকে অপরাধের কেন্দ্র বানিয়েছে বিএনপি।

একুশ আগস্ট গ্রেনেড হামলার জন্য বিএনপিকে ক্ষমা চাওয়ার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিএনপি দেশকে বোমাবাজীর দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত করেছিলো। এখন বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে। বিশ্ববাসী বাংলাদেশকে এখন উপমা হিসেবে নিচ্ছে।’

মাথায় বুদ্ধি না থাকলেই বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে এমন উদ্ভট মন্তব্য করা সম্ভব বলে মনে করেন নসরুল হামিদ।

মন্ত্রী বলেন, ‘বিশ্ব অস্থিরতায় মধ্যে দিয়ে যাচ্ছে, বাংলাদেশ এর বাইরে নয়। বৈশ্বিক জ্বালানী সংকটের মধ্যে বাংলাদেশ সাধ্যমত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বদ্ধ পরিকর বলেও দাবি করেন তিনি।’

তিনি আরও বলেন, ‘জনগণের জীবনমান উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ আওয়ামী লীগ সরকারে আমলেই হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগে বাংলাদেশ ভাল ছিলো, বিদ্যুৎ সংকট ছিলো না। জনগণকে আর এক মাস ধৈর্য্য ধারণের আহবান জানান মন্ত্রী।

Jui  Banner Campaign
ট্যাগ: জিয়াউর রহমানবঙ্গবন্ধুর খুনি
শেয়ারTweetPin

সর্বশেষ

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

চাঁদপুরে বিএনপির এহসানুল হক মিলন ও মমিনুল হক বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জোনায়েদ সাকি বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী পরাজিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুর জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT