চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার উপর চাপ সৃষ্টি করে ইউক্রেনে হামলা বন্ধে জেলেনস্কির অনুরোধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ন ২৫, সেপ্টেম্বর ২০২৪
আন্তর্জাতিক
A A

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভাষণে রাশিয়ার উপর আরও আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে হামলা বন্ধ করতে বাধ্য করার অনুরোধ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি৷ আগামীকাল বৃহস্পতিবার তিনি ‘বিজয় পরিকল্পনা’ পেশ করবেন৷

ডয়চে ভেলের এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে ২০২২ সাল থেকে চলে আসা হামলা আলোচনার মাধ্যমে বন্ধের কোনো সম্ভাবনা দেখছেন না৷ তার মতে, এবার আন্তর্জাতিক উদ্যোগে রাশিয়াকে শান্তির পথে যেতে ‘বাধ্য’ করার সময় এসে গেছে৷ নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভাষণে তিনি রাশিয়ার বিরুদ্ধে ‘আন্তর্জাতিক অপরাধ’-এর অভিযোগ এনেছেন৷

জেলেনস্কি বলেন, যুদ্ধের প্রথম দিন থেকে মস্কো এমন সব কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, যেগুলি জাতিসংঘের সনদের সঙ্গে একেবারেই ন্যায্য হতে পারে না৷ তার মতে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এতগুলি আন্তর্জাতিক নিয়ম ভেঙেছেন, যে তিনি মোটেই নিজের ইচ্ছেতে থামবেন না৷ ফলে তাকে শান্তি মেনে নিতে বাধ্য করতে হবে৷

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বের একাধিক দেশের শীর্ষ নেতার উপস্থিতিতে জেলেনস্কি ইউক্রেনের প্রতি আরও সমর্থন আদায়ের চেষ্টা করছেন৷ তিনি ইরান ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়ার কুকীর্তিতে সরাসরি মদত দেওয়ার অভিযোগ এনেছেন৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রাশিয়ার মদতকারী দেশগুলির বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের ডাক দিয়েছেন৷ তার মতে, সেই মদদের বিনিময়ে রাশিয়ার সমর্থন পেয়ে ইরান ও উত্তর কোরিয়া বিশ্বের বিভিন্ন প্রান্তে শান্তির জন্য হুমকি হয়ে উঠবে৷ ব্লিংকেন চীনের ভূমিকা সম্পর্কেও ক্ষোভ প্রকাশ করেন৷

বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করে তার ‘বিজয় পরিকল্পনা’ পেশ করতে চলেছেন৷ সে বিষয়ে বিস্তারিত জানা না গেলেও সেই উদ্যোগের আওতায় রাশিয়ার ভূখণ্ডের গভীরে পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে হামলার প্রস্তাবও আছে বলে ধারনা করা হচ্ছে৷ আমেরিকা এবং ব্রিটেন সম্ভবত এমন অনুরোধ মেনে নিলেও জার্মানি সেই ছাড়পত্র দিতে প্রস্তুত নয়৷

Reneta

নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই জেলেনস্কি বাইডেন প্রশাসনের কাছ থেকে যতটা সম্ভব সহযোগিতা আদায়ের চেষ্টা করছেন৷ নতুন সামরিক সহায়তার প্যাকেজের পাশাপাশি রাশিয়ার গভীরে সামরিক স্থাপনার উপর হামলার ছাড়পত্র পেতে তিনি বদ্ধপরিকর৷ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার আগামী প্রেসিডেন্ট হলে ইউক্রেন সমর্থন ও মদদ হারানোর আশঙ্কা করছে৷ চলতি বছরেই দ্বিতীয় শান্তি সম্মেলন আয়োজন করে জেলেনস্কি যুদ্ধ বন্ধ করতে কূটনৈতিক উদ্যোগও জোরদার করতে চান৷ চীন, ভারত ও রাশিয়াও সেই সম্মেলনে উপস্থিত থাকবে বলে তিনি মনে করছেন৷

সূত্র: ডয়চে ভেলে

Jui  Banner Campaign
ট্যাগ: জাতিসংঘের নিরাপত্তা পরিষদবিজয় পরিকল্পনাভোলোদোমির জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের শেষ দিন

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা নব্য ফ্যাসিজম: সাদিক কায়েম

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

চ্যানেল আইতে নতুন অনুষ্ঠান ‘শিল্পায়নে বাংলাদেশ’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ঢাকা উত্তর সিটির নতুন প্রশাসক সুরাইয়া আখতার

ফেব্রুয়ারি ৯, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT