চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব ট্রেন্ডিংয়ে ‘লাগে উরা ধুরা’!

ইউটিউবের গ্লোবাল ট্রেন্ডিংয়ে গানটির অবস্থান চার নম্বরে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ন ১৩, জুলাই ২০২৪
বিনোদন
A A

বাংলা সিনেমার গানের আরও এক নতুন মাইলস্টোন দেখা গেল। চিত্রতারকা শাকিব খান এর আগে তার ‘প্রিয়তমা’ এবং ‘ঈদ মোবারক’ গান দিয়ে প্রথম বাংলাদেশি সিনেমার গান হিসেবে গ্লোবাল ট্রেন্ডিং-এর টপ ১০০-তে এনেছিলেন। এবার তার অভিনীত ‘লাগে উরাধুরা’ গানট পৃথিবীময় ট্রেন্ডিং-এ থাকা ১০০ গানের মধ্যে ৪ নাম্বারে এলো!

আরও পরিস্কার করে বলা যায়, ইউটিউবে বিশ্বব্যাপী সেরা ১০০ গানের তালিকার প্রথম ৪-এ শাকিব খানের দুই বাংলা মাতানো ‘লাগে উরা ধুরা’ গানটি।

সিনেমা প্রেমীরা বলছেন, রায়হান রাফী পরিচালিত ‘তুফান’-এর ‘লাগে উরা ধুরা’ গানের এই সাফল্য বাংলা সংগীতের কাছে নিঃসন্দেহে গর্বের! মাত্র দুই মাসে এমন সাফল্যে অভূর্তপূর্ব।

সোশ্যাল মিডিয়াতে, ‘লাগে উরা ধুরা’ গানে রিলস তৈরি হয়েছে প্রায় ছয় লাখ। দুটি ইউটিউব মিলিয়ে গানটি ভিউ ছাড়িয়ে ১০০ মিলিয়ন। এই গানের সাফল্যের নেপথ্যে রয়েছেন প্রীতম হাসান ও অন্তরা রায় চৌধুরী। তারা এ গানে কণ্ঠ দিয়েছেন।

গানটির কথা লেখেন রাসেল মাহমুদ, শরিফ উদ্দিন, এবং মিউজিক করেন প্রীতম ও রাজ্জাক দেওয়ান। শাকিবের সঙ্গে গানটিতে পারফর্ম করেছেন মিমি চক্রবর্তী।

গেল ঈদে মুক্তি পায় আলফা আই প্রযোজিত ‘তুফান’। শাকিব-মিমি ছাড়াও এতে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, নাবিলা, গাজী রাকায়েত প্রমুখ। মুক্তির পশ্চম সপ্তাহেও ছবিটি দেশের ৭৯টি প্রেক্ষাগৃহের পাশাপাশি পৃথিবীর ১৭টি দেশে রমরমা চলছে। ইতোমধ্যে ‘তুফান’কে অলটাইম ব্লকবাস্টার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্টরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতাগানমিমিমিমি চক্রবর্তীমেগাস্টারলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT