জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যুবকদের নিয়ে জাতির যে আকাঙ্খা তৈরি হয়েছিল, কারো কারো ভুলে তাতে ভাটা পড়েছে। রাজধানীতে চার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতের আমির বলেন, পর্বত সমান হস্তিকে যে তরুণ সমাজ সরিয়ে দিয়েছে সেই তরুণরা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। আর দলের নায়েবে আমির বলেন, সংস্কার নিয়ে একটি বড় দল ইচ্ছাকৃত ভাবে ষড়যন্ত্র করছে।







