জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী বলেন, ৭১-কে পাশ কাটানোর সুযোগ নেই। ৭১ আমাদের ভিত্তিমূল। ২৪-এ এসে আমরা স্বাধীনতা পুনরুদ্ধার করেছি। যারা একাত্তরকে হেয় করতে চায় তাদের কার্যকলাপের বিরোধিতা করছি।
মঙ্গলবার (১৩ মে) জাতীয় নাগরিক পার্টির এনসিপি- যুব উইং এর আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাসিরুদ্দিন পাটওয়ারী বলেন, স্বাধীনতা অর্জনের থেকে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। দেশকে এগিয়ে নিতে তরুণদের একটি ফোর্স প্রয়োজন। ছাত্র শক্তি যেমন স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার বিদায়ে উদ্যোগী হয়েছে, তেমনি জাতীয় যুব শক্তি একটি মাইলফলক হিসেবে কাজ করবে। সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতিতে তরুণদের সমৃক্ততা বৃদ্ধিতে কাজ করে যাবে যুব শক্তি।
আগামী ১৬ মে শুক্রবার যুব উইংয়ের আত্মপ্রকাশ হবে বলেও জানান তিনি।
নতুন রাজনৈতিক দল হিসেবে ‘জাতীয় নাগরিক পার্টি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু ২৮ ফেব্রুয়ারি। এরপরে তাদের যুব উইং গঠন করছে।


