জয়পুরহাটের পাঁচবিবিতে ঘাসের বস্তা নিয়ে নদী পার হতে গিয়ে স্বাধীন (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।
রোববার ২০ অক্টোবর দুপুরে উপজেলার বাগজানা ইউনিয়নের আটপাড়া ছোট যমুনা নদীর ব্রিজ থেকে ৫’শ গজ উত্তরে নুনিয়াপাড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ওই যুবক উপজেলার উত্তর চেঁচরা গ্রামের মো. নজু মিয়ার ছেলে।
স্বানীয়রা জানায়, স্বাধীন নদীর পূর্ব প্রান্ত থেকে গরুর ঘাঁস কেটে বস্তা নিয়ে নদীর পশ্চিম প্রান্তে পারাপারের সময় নুনিয়াপাড়া ঘাট নামক এলাকার নদীর স্রোতে তলিয়ে যায়। স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে পাঁচবিবি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও স্থানীয় লোকজন সম্মেলিতভাবে দীর্ঘ চার ঘণ্টা উদ্ধার অভিযান চালায়। কিন্তু এ রির্পোট লেখা পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি। স্বানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও উদ্ধার কাজ চালাচ্ছেন।
পাঁচবিবি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের টিম লিডার আলী আহমেদ জানিয়েছেন, দীর্ঘ চার ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজ যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি। এখনও উদ্ধার অভিযান চলছে। তাকে দ্রুত উদ্ধারের জন্য ইতোমধ্যে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকেও খবর দেওয়া হয়েছে।








