গোপালগঞ্জ

জেলা কারাগার হেফাজতে যুবকের মৃত্যু

গোপালগঞ্জ জেলা কারাগার, জেলা কারাগার হেফাজতে যুবকের মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জ জেলা কারাগার, যেখানে যুবকের মৃত্যু হয়েছে, একটি ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে সেনা টহল দলের ওপরে হামলায় ঘটনায় সেনাবাহিনীর করা মামলায় আসামি এলাহী শিকদার (১৯) নামের এক যুবকের জেলা কারাগার হেফাজতে মৃত্যু হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ১টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়।

জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে কারা কর্তৃপক্ষ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে রাত ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত এলাহী সিকদার কাশিয়ানী উপজেলার নিজামকান্দী ইউনিয়নের ফলসি গ্রামের মুহি শিকদারের ছেলে।

উল্লেখ্য, গোপালগঞ্জের গোপিনাথপুরে সেনাবাহিনীর ওপর হামলা, অস্ত্র ছিনতাই ও গাড়িতে অগ্নিসংযোগের মামলায় আটক ছিলেন ইলাহি সিকদার।

বিষয়:কারাগারে মৃত্যুগোপালগঞ্জযুবকের মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…