দেশের উদীয়মান ক্রিকেটারদের নিয়ে চার অঞ্চলের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে। মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল-এই চার দলের লড়াইয়ে পর্দা উঠছে আগামীকাল।
দেশের উদীয়মান ক্রিকেটারদের নিয়ে গড়াচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ। কক্সবাজারের দুই ভেন্যুতে চার দলের অংশগ্রহণে সোমবার থেকে শুরু হবে আসর।
রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসরে অংশ নেবে মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল। লিগপর্বে প্রতিটি দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন।
উদ্বোধনী দিনে কক্সবাজারের মূল ভেন্যুতে মাঠে নামবে মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল। কক্সবাজারের একাডেমী মাঠে উত্তরাঞ্চলের বিপক্ষে খেলতে নামবে পূর্বাঞ্চল। প্রথম রাউন্ড শেষে ক্রিকেটাররা ৩ এপ্রিল বিশ্রাম নেবেন। অনুশীলনে ফিরবেন ৪ এপ্রিল।
৫ এপ্রিল কক্সবাজারের মূল ভেন্যুতে মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচ দিয়ে শুরু দ্বিতীয় রাউন্ড। একই দিন একাডেমী মাঠে উত্তরাঞ্চলের বিপক্ষে খেলবে দক্ষিণাঞ্চল। দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে ৯ এপ্রিল বিশ্রাম নেবেন ক্রিকেটাররা। এক দিন বিশ্রাম শেষে পরের দিনই ১০ এপ্রিল অনুশীলন করবে দলগুলো। ১১ এপ্রিল তৃতীয় রাউন্ডের ম্যাচে কক্সবাজারের মূল ভেন্যুতে মুখোমুখি হবে পূর্বাঞ্চল-দক্ষিণাঞ্চল। একাডেমী মাঠে অপর ম্যাচে উত্তরাঞ্চলের প্রতিপক্ষ মধ্যাঞ্চল।
শুক্রবার কক্সবাজারের আন্তর্জাতিক স্টেডিয়ামে রিপোর্ট করেছেন চার দলের ক্রিকেটাররা। গতকাল কক্সবাজারের একাডেমী মাঠে হয়েছে অনুশীলন। ঢাকা এবং ঢাকা মেট্রোকে নিয়ে তৈরি করা হয়েছে মধ্যাঞ্চল। চট্টগ্রাম এবং সিলেট বিভাগ নিয়ে পূর্বাঞ্চল গঠন করা হয়েছে। রাজশাহী এবং রংপুর বিভাগ নিয়ে হয়েছে উত্তরাঞ্চল। বরিশাল এবং খুলনা বিভাগ নিয়ে গঠিত হয়েছে দক্ষিণাঞ্চল।








