চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারুককে অপসারণের কারণ জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২২ অপরাহ্ন ৩১, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

আগস্ট পরবর্তী সময়ে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বিসিবি পরিচালক হন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। পরে বোর্ড পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন। বছর না গড়াতেই ফারুক আহমেদকে সভাপতির পদ থেকে অপসারণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। তার স্থলাভিষিক্ত হয়েছেন আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির শীর্ষ পদ থেকে ফারুককে সরানোর কারণ ব্যাখ্যা করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

শনিবার বিকেলে জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সেখানে সাংবাদিকদের প্রশ্নে বিসিবি সভাপতি রদবদলের বিষয়টি ব্যাখ্যা করেছেন। জানিয়েছেন, জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্সে অবনতির কারণেই অপসারণ করেছেন ফারুক আহমেদকে।

বলেছেন, ‘প্রথমত এটা যেভাবে যাচ্ছে, এটা কোনো শাস্তি বা এ রকম কিছু নয়। বিগত ৯ মাসে বিসিবিতে নতুন নেতৃত্ব আসার পর যে প্রত্যাশা ছিল সেটা হয়নি। এই সরকার আসার পর বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ জিতে আসল। এর পর থেকে ক্রিকেটে আমরা ক্রমশ অবনমন দেখছি। আমাদের তো বিচার করতে হবে পারফরম্যান্স দিয়ে, সেই পারফরম্যান্স আশানুরূপ নয়।’

ফারুকের মনোনয়ন প্রত্যাহারের পেছনে বিপিএল অব্যবস্থাপনাকে বড় অংশে দায়ী করেছেন ক্রীড়া উপদেষ্টা। বলেছেন,‘বিপিএলে দুর্বার রাজশাহী যাদের টিম দেয়া হয়েছে, আমরা আমাদের শঙ্কার কথা জানিয়েছিলাম…একধরনের ব্যক্তি সিদ্ধান্তে সেই টিমটা দেয়া হয়েছে। আপনারা জানেন, সরকারকে পর্যন্ত খেলোয়াড়দের বেতন দেয়া, হোটেলের টাকা দেয়ার জন্য জড়াতে হয়েছে। একটা বিব্রতকর পরিস্থিতি তখন তৈরি হয়েছিল। বিপিএল কেন্দ্রিক এই পরিস্থিতি জন্য ফাইনালে মাননীয় প্রধান উপদেষ্টাকেও আমরা আনতে পারিনি। এটা আমাদের জন্য, বোর্ডের জন্য একটা লজ্জাজনক। অনেকগুলো অনিয়ম ও দায়িত্বে অবহেলার কারণে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, সেগুলোতে ফারুক ভাইয়ের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।’

বিসিবির বাকি বোর্ড পরিচালকদের সঙ্গে ফারুকের টিমওয়ার্ক হচ্ছিল না জানিয়েছেন আসিফ মাহমুদ। বলেছেন, ‘ক্রিকেট একটা টিম, বিসিবিতে টিম হয়নি। বাকি যারা আছেন, তারা কেউই স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন না, ক্রমাবনতির এটাও বড় কারণ। বিসিবির আরজি (পরিচালকদের অনাস্থা) ও বর্তমান পরিস্থিতি, সত্যানুসন্ধান রিপোর্ট সব মিলিয়ে একটা সিদ্ধান্তে আমাদের আসতে হয়েছে। কোনো দুর্নীতির প্রমাণ নয়, পারফরম্যান্সের কারণেই তাকে সরানো হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফারুকবিসিবিযুব ও ক্রীড়া উপদেষ্টালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অভিনেতা শামস সুমনের মৃত্যুতে ডিরেক্টরস গিল্ডের শোক প্রকাশ

মার্চ ১৮, ২০২৬

হরমুজ প্রণালী দিয়েই এখনও তেল রপ্তানি করছে ইরান

মার্চ ১৮, ২০২৬

ইরান যুদ্ধে দায়ী ইসরায়েলের চাপ, মার্কিন সন্ত্রাসদমন প্রধানের পদত্যাগ

মার্চ ১৮, ২০২৬

মেক্সিকোকে ‘না’ করে দিয়েছে ফিফা, বিশ্বকাপে খেলতে পারছে না ইরান

মার্চ ১৮, ২০২৬

সেনেগাল বাদ, আফকনের ‘নতুন চ্যাম্পিয়ন’ মরক্কো

মার্চ ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT