চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইকেল চালাতে চালাতে তুর্কি কফি বানাচ্ছেন যুবক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ন ২৮, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

একই সাথে একাধিক কাজ পরিচালনা করা যেকোন ব্যক্তির ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। উভয় কাজের ভারসাম্য রক্ষা করতে না পেরে অনেক সময় বড় দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকেই। তবে এমন অনেক রয়েছেন যারা এর ব্যতিক্রম। করতে পারেন একসাথে দু’টি কাজ। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে তেমনই একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, এক যুবক সাইকেল চালাতে চালাতে তুর্কি কফি বানাচ্ছেন এবং অন্যকে খাওয়াচ্ছেন।

বুধবার ২৮ ফেব্রুয়ারি এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এমনই একটি ভিডিও প্রকাশিত হয়। ভিডিওটি পাঁচ মিলিয়ন মানুষ দেখেছেন।

ভিডিওতে দেখা যায়, এক যুবক প্রথমে তার সাইকেলের সামনের অংশে একটি ছোট কাঠের বোর্ড রাখেন। পরে একটি টুকরো কাপড় দিয়ে তা ঢেকে দেন। এরপর কফি বানানোর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কাঠের উপর রাখতে শুরু করেন।

এরপর গরম পানির সাথে কফির দানাগুলো মিশিয়ে একটি ছোট চুলায় গরম করেন। কফি বানানো শেষ হলে, তা একটি ছোট কাপে নিয়ে সাইকেল না থামিয়ে একজন গ্রাহকের হাতে কফিটি তুলে দিতে দেখা যায়।

ভিডিওটি দেখে অনেকে বিভিন্ন মন্তব্য করেছেন। তার মধ্যে একজন মন্তব্য করেন, ‘ইশ! আমার জীবনটা এমন ভারসম্যপূর্ণ হতো।’

অন্য আরেকজন লিখেছেন, ‘এবার আমরা এমন দৃশ্য চলচ্চিত্রেও দেখতে যাচ্ছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কফিতুর্কি কফিসাইকেল চালানো সময় কফি বানানসাইকেল-কফি
শেয়ারTweetPin

সর্বশেষ

শুধু ক্রিকেট-ফুটবল নয়, সব খেলার উন্নয়ন চায় সরকার

এপ্রিল ৩, ২০২৬

পর্তুগালে একের পর এক আইন পাস: উদ্বেগ, বিতর্ক ও অনিশ্চয়তায় অভিবাসীরা

এপ্রিল ৩, ২০২৬

কক্সবাজারে আধুনিক ‘স্পোর্টস ভিলেজ’ গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

এপ্রিল ৩, ২০২৬

নারায়ণগঞ্জের ব্যস্ততম সড়কের বেহাল দশা

এপ্রিল ৩, ২০২৬

সম্পর্ক উন্নয়নে বিসিসিআইকে চিঠি দিয়েছে বিসিবি

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT